ইসলামে দারিদ্য বিমোঠন কৌশল : একটি পর্যালোচনা ৯৭ রুদ্ধ করেছে। কিন্তু ইসলাম মানুষের সার্বিক বা সুষম উন্নতির পথ দেখায়। তাই ইসলাম হলো দৃষ্টিভঙ্গি ও অবস্থান নির্ধারণের জীবনাদর্শ। বর্তমান সময়ে বাংলাদেশসহ দরিদ্র মুসলিম দেশসমূহে পাশ্চাত্য কৌশলে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন পরিচালিত হচ্ছে এবং দারিদ্র্য বিমোচন করতে গিয়ে মুসলিম নেতৃবৃন্দ আগ্রাসন ঘারা প্রভাবিত হচ্ছেন। তারাও বস্ভবাদীদের মত বলছেন যে, দারিদ্র্য, অপরাধ, সন্ত্রাস নিবিড়ভাবে জড়িত। আরো বলা হচ্ছে, দারিদ্র্য বিমোচনে জিহাদ ঘোষণা করতে হবে। মূলত জিহাদ দারিদ্র্য বা সমৃদ্ধির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে । সুতরাং ইসলামের সার্বিক বক্তব্যের আলোকে সঠিক দৃষ্টিভঙ্গির প্রচারণা সময়ের দাবি ।+ অপ্রতিঘন্থী। কৌশলগুলোর মধ্যে রয়েছে সুদের মূলোৎপাটন। কেননা সুদ অর্থনীতিকে ধ্বংস.করে এবং মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে। মওজুদদারীও নিষিদ্ধ, কেননা এতে ধনী-গরীব সকলেই ক্ষতিগ্রস্ত হয়। দারিদ্ধ্য বিমোচনের অন্যতম কৌশল হলো সম্পদের সুষম আবর্তন নিশ্চিতকরণ। কেননা এতে ব্যত্যয় ঘটলে সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে আবদ্ধ হয়ে যায় এবং সংকট সৃষ্টি হয়। ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ ঘোষণা করে কর্মে উৎসাহ প্রদান করে এবং কর্মক্ষেত্র তৈরি করে, যা দারিদ্র্য বিমোচনের যথার্থ হাতিয়ার। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। মানুষ হিসেবে মালিক-শ্রমিকে কোন পার্থক্য ইসলাম স্বীকার করে না। শ্রমিক সমাজের উপযুক্ত মর্যাদা দানে ইসলাম কঠোর নির্দেশ প্রদান করেছে। ইসলাম একে দারিদ্র্য বিমোচন কৌশল হিসেবে গ্রহণ করেছে। সমাজে সকল মানুষ উপার্জনে সক্ষম নাও হতে পারে। শারীরিক অসুস্থতা অথবা বয়সের কারণে কেউ কেউ উপার্জনক্ষম নয়। এসমস্ত লোকের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজ থেকে দরিদ্বতা অনেকাংশেই লাঘব হবে। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কোন ভূমিকে অনাবাদী রাখার শিক্ষা নেই। কেননা রাসূলুল্লাহ স. পতিত ভূমি আবাদকরণকেও দারিদ্র্য বিমোচনের অন্যতম পদ্ধতি হিসেবে গ্রহণ করেছিলেন। প্রতিবেশীর অধিকার আদায় ও নিশ্চিতকরণে কুরআন ও হাদীসে অত্যন্ত জোরালো ভাষায় নির্দেশ দেয়া হয়েছে। তাই ইসলাম দারিদ্র্য বিমোচনে প্রতিবেশীর হক আদায় করার প্রতি প্রবল গুরুত্বারোপ করেছে। অসহায়, দরিদ্ব জনগোষ্ঠী এবং প্রতিবেশীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া বিত্তবানদের অন্যতম কর্তব্য বলেও ইসলাম নির্দেশনা প্রদান করেছে। ৯" মুহাম্মদ মুজাহিদ মূসা, “ইসলামের দৃষ্টিতে দারিদ্র্য ও দারিদ্র্য বিমোচন কৌশল", দৈনিক সংথাম, ৪ ডিসেম্বর" ২০০৬ ///৬/.0091090281-0007
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।