ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৯২ ইসলামী আইন ও বিচার তাদের সম্পর্কে এ রকম ধারণা করাও দুরূহ। বরং এ সময়ের মূল্যস্ফীতি প্রাকৃতিক কারণে দ্রব্যের অভাবহেতু সৃষ্টি হয়েছিল। আর এমতাবস্থায় যেহেতু মৃল্যনির্ধারণ বৈধ নয়, তাই রাসূল সা. মূল্য নিধরিণের আশ্রয় নেননি। দ্বিতীয়ত, হাদীসগুলোতে রাসূলুল্লাহ সা. মূল্যনির্ধারণ করেন নি, কেবল তা-ই বর্ণিত হয়েছে; মৃল্যনির্ধারণ থেকে নিষেধ করেছেন- তার এমন কোন বক্তব্য নেই। মূল্যনিরধারণের পদ্ধতি ও শর্তাবলি যদি একান্তই মূল্যনির্ধারণ করতে হয়, তাহলে কিছু পদ্ধতি ও শর্তাবলি পূরণ করতে হবে। যেমন, (১) নির্দিষ্ট দ্রব্যের প্রতি জনগণের ব্যাপক প্রয়োজন থাকতে হবে। (২) মূল্য নির্ধারণের সময় বিক্রেতার স্বার্থের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। (৩) মূল্য নির্ধারণের জন্য ভোক্তা, উৎপাদক, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বাজার সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হরে । তাঁরা পর্যাণ্ত যাচাইয়ের পর ভোক্তা-উৎপাদক-ব্যবসারীসহ সংশ্লিষ্ট সকলের স্বার্থ সংরক্ষিত হয় এমন একটি মূল্য নির্ধারণ করবেন। (8) নির্ধারিত মূল্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর রাখা হবে। প্রয়োজন ফুরিয়ে থেলে তা রহিত করা হবে। (€) খাদ্যসহ সকল ধরনের পণ্যে প্রয়োজনবোধে তাস'য্মীর বৈধ হবে। (৬) মূল্যবৃদ্ধি কৃত্রিম সংকটের কারণে হতে হবে। প্রাকৃতিক কারণে দ্রব্যের অভাবহেতু মূল্য বৃদ্ধি পেলে মূল্যনির্ধারণ করা যাবে ন্বা। (৭) ব্যবসায়ীরা ভারসাম্য. মূল্যের €)4। ২২) চেয়ে বেশি মূল্য দাবি করলে তাস'যীর়ের আশ্রয় নেয়া হবে। (৮) কেউ কম মূল্যে বিক্রি করলে তাকে তাস'য়ীর দ্বারা বেশি মূল্যে বিক্রিতে বাধ্য করা যাবে না। কারণ, তাতে জনগণ লাভবান হয় এবং যোগান ও চাহিদার স্বয়ংক্রিয় বিধি কার্যকর থাকে। অনেক সময় পণ্য নষ্ট হয়ে যাওয়ার কারণে বিক্রেতাকে কম মূল্যেও বিক্রি করতে হয়। উপসংহার ইসলাম গণমানুষের অর্থনৈতিক অবস্থার অগ্চগতি সাধনের লক্ষ্যে ব্যক্তি মালিকানা ও যোগান-চাহিদার স্বয়ংক্রিয় বিধিটি মেনে নিয়ে শ্রম ও মেধা বিকাশে উৎসাহিত করে। তবে ইসলাম সর্বদা ব্যক্তি স্বার্থের চেয়ে জনস্থার্থকে অগ্রধিকার দিয়ে থাকে । সুতরাং অবাধ স্বাধীনতার সুযোগে ব্যবসায়ীমহল যোগান-চাহিদার স্বাভাবিক বিধিকে অকেজো করে দিয়ে মূল্য বৃদ্ধি করে জনস্থার্থের ক্ষতি সাধন করলে ইসলাম সরকারকে এ ক্ষতি প্রতিকারের জন্য মূল্যনির্ধারণের ক্ষমতা অর্পণ করে। //4.10907079071.00)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।