৮ ইসলামী আইন ও বিচার বর্তমান বিশ্বব্যবস্থায় মানব সম্পদ উন্নয়ন ধারণাটির বিকাশ ও বিস্তারে যে পরিমাণ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং গুরুতু প্রদানের প্রেক্ষাপটে যে ফল লাভ হচ্ছে তা নিতান্তই অপ্রতুল। এতে মানুষের বৈষয়িক উন্নয়ন কিছুটা হয়তো হচ্ছে, কিন্তু মানবিক মূল্যবোধ, সহানুভূতি, সহযোগিতা ও ভালোবাসা বস্তুগত অর্জনের কাছে প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে। মানবিক বিপর্যয়ের চালচিত্র প্রতিদিনই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, যা মানবসম্পদ উন্নয়ন ধারণার সম্পূর্ণ পরিপন্থী । এমতাবস্থায় মানবসম্পদ উন্নয়নে ইসলামের ভূমিকা বিশ্লেষণ ও মূল্যায়ন একান্ত আবশ্যক। এ বিশ্লেষণ ও মূল্যায়ন মানবসম্পদ উন্নয়নে আধুনিক প্রচেষ্টার ব্যর্থতা এবং সফলভাবে মানবসম্পদ উন্নয়নের পথ নির্দেশ করবে। মানবসম্পদ উন্নয়ন পরিচিতি উন্নয়ন একটি মৌলিক পরিবর্তন প্রক্রিয়া, যা সমগ্র সমাজকে অন্তর্ভুক্ত করে। এতে একটি সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌত কাঠামো, পাশাপাশি সমাজের প্রচলিত মূল্যবোধ ব্যবস্থা ও জীবন ধারণ পদ্ধতি প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়।১ উন্নয়ন একটি ব্যাপক ধারণা, যা একটি সমাজকে বর্তমান অবস্থান থেকে অধিকতর কাম্য অবস্থানের উদ্দেশ্যে পরিচালিত করে এবং এই কাম্য লক্ষ্যটি নির্ধারিত হয় এ সমাজের জনগণের ইতিহাস অভিজ্ঞতালন্ধ জ্ঞান হতে ।২ উন্নয়নের মুল কেন্দ্রবিন্দু মানুষ । এটি একটি পথ মাত্র, চূড়ান্ত লক্ষ্য নয়। যে উন্নয়নে মানুষের জীবন উন্নত হয় না বা যাতে মানুষের অংশগ্রহণ থাকে না, সে উন্নয়ন উন্নয়নই নয়। এ বোধই মানবসম্পদ উন্নয়ন ধারণার জনক, যার মূল কথা মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়ন। উন্নয়ন সম্পর্কিত নতুন এ ধারণা্টির উত্তবের ফলে মানবিক দিকটি যথেষ্ট গুরুত্ব লাভ করে। বৈশ্বিকরণ প্রক্রিয়া জোরেসোরে উচ্চারিত হওয়ার সময়ও স্থিতিশীল ও স্থায়িত্বশীল উন্নয়নের সাথে মানব উন্নয়নকে আবশ্যিকভাবে যুক্ত করা হয়। কারণ মানব উন্নয়ন ধারণা সৃষ্টিশীলতা ও বিকাশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।ঃ 4195৬610100) 15 000109006170211/ 2 [019995$ 01 01791166 09010101৬65 (1১০ ৬/11016 5০0০160 _ 15 96001101010, 9০০10-০0100791, [90110০8] 215 [15108] 98000065 25 ৮/০1| 85 (196 ৬৪115 5/919যা) 2090 ৬29 01116 0 079 7901016” _ 1. (০. /157201061 1017270510119 8110 11001096015 01 [09৮০1010, /0477201 ০0117 17681077127, ৬০1.12 (3) বাতা), 77909180920, 10019, 1993, 0. 257 ২ মাহবুবুর রহমান, বাংলাদেশের উন্নয়ন পরিপ্রেক্ষিতে আমলাতন্ত্রের একটি পর্যালোচনা, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, সংখ্যা ৬৮, অক্টোবর ২০০০, পৃ. ৫৫ * সেলিম জাহান, অর্থনীতির কড়চা, ঢাকা : সাহিত্য প্রকাশ, ১৯৯৬, পৃ. ১০ ” এজাজুল হক চৌধুরী, মানবিক উন্নয়ন, ঢাকা : জাতীয় গ্রন্থ প্রকাশন, ১৯৯৯, পৃ. ১১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।