ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে পণ্যের মৃল্যনির্ধারণ : একটি পর্যালোচনা ৮১ আর যোগান বিধি হলো দ্রব্যের মূল্যের সাথে দ্রব্যের যোগানের ঘনিষ্ঠতা । যে সব বিষয় মূল্য. ও যোগানকে প্রভাবিত করতে পারে সেগুলো অপরিবর্তিত থাকলে দ্রব্যের যোগান তার মূল্যের অনুগামী হয়। অর্থাৎ মূল্য বাড়লে যোগান বাড়ে, মূল্য কমলে যোগান কমে। মূল্য ও. যোগানের মধ্যকার এই সম্পর্ককেই যোগান বিধি বলা হয়। যেমন ধরা যাক, কোন দ্রব্যের উৎপাদন কিংবা আমদানি ব্যয় বৃদ্ধি না পেয়ে মুল্য বাড়লে বিক্রেতার মুনাফা বেশি হয়; সুতরাং সে যোগান বাড়াতে চেষ্টা করে। আর মূল্য কমলে মুনাফা কম হয়; সুতরাং বিক্রেতা উক্ত দ্রব্যের যোগান কমিয়ে দেয়। অতএব, দ্রব্যের মূল্য যে দিকে পরিবর্তন হয় যোগান সে দিকেই পরিবর্তন হয়।১ যোগান মূল্যের অনুগামী হয় আর চাহিদা মূল্যের বিপরীতগামী হয়। চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে দ্রব্যের ভারসাম্য মূল্য (598100000) [স1০6) নির্ণীত হয় এবং বাজার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। বাজার ভারসাম্য 07%18716€17700811100117)) সার্ধারণ অর্থে ভারসাম্য বঙগতে একটি স্থিতাবস্থাকে বুঝায় । অর্থনীতিতে ভারসাম্য বলতে এমন একটি অবস্থা বা পরিবেশকে বুঝায়, যেখানে কার্যকর শক্তিসমূহ এমনভাবে মিলিত হয় যেন আর নড়াচড়া করার প্রবণতা থাকে না। বাজার ভারসাম্য বলতে বাজারে ভারসাম্য মূল্য ও পরিমাণকে বুঝায় । বাজারের দুটি প্রধান চালক চাহিদা ()০7780) ও যোগানের (901021%) সমতা ছারা ভারসাম্যপূর্ণ মূল্য ও পরিমাণ নির্ধারণ হয়। এ অবস্থাকে বাজার ভারসাম্য বলে।, বাজারে মূলত দু'দল মানুষ থাকে। একদল ক্রেতা অপর দল বিক্রেতা। ক্রেতা এবং বিক্রেতা বাজারের দুটি কার্যকর শক্তিকে নির্দেশ করে। ক্রেতা পণ্যের চাহিদার দিক এবং বিক্রেতা পণ্যের যোগানের দিক নির্দেশ করে।. ক্রেতা চায় সবচেয়ে কম মূল্যে পণ্যটি ক্রয় করতে । আবার বিক্রেতা চায় যথাসম্ভব বেশি মৃল্লে পণ্যটি বিক্রি করতে। ফলে তাদের মধ্যে দর কষাকষি হয়। তবে পরিশেষে ক্রেতা মূল্য বাড়াতে বাড়াতে একটি স্তরে পৌছে থেমে যায়, যেখানে মূল্য প্রান্তিক উপযোগের সমান হয়-. যাকে চাহিদা মূল্য বলা হয়। আবার বিক্রেতা মূল্য কমাতে কমাতে একটি স্তরে পৌছে থেমে যায়, যেখানে প্রান্তিক খরচের সমান হয়--যাকে যোগান মূল্য বলা হয়। চূড়ান্ত পর্যায়ে উভয়ে একটি স্তরে মিলিত হয়, যেখানে প্রান্তিক উপযোগ ও প্রান্তিক খরচ সমান হয়। ক্রেতা এবং বিক্রেতার এরূপ বিপরীতমুখী দর কষাকষির ফলে বাজারে ভারসাম্য মূল্য 75555775475 ». আরুল ফাতাহ মুহাঃ ইনার, ইসলামী অর্থনীতির আধুনিক রপায়ন, ঢাকা : আল-আমীন . রিসার্চ একাডেমী বাংলাদেশ, ২০১১ খ্রি. পৃ.২০২-৪ ১৫. ড.'মো: লিয়াকত আলী খান, বারিক অর্থনীতি, ঢাকা-স্ট্রগাম : শাওন প্রকাশনী, ২০১২ প্রি পৃ. ১১৩ //4.10907079091.00)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।