ইসলামী আইন ও বিচার বর্ষ : ১০ সংখ্যা : ৩৮ এপ্রিল - জুন : ২০১৪ ইসলামে পণ্যের মুল্যনির্ধারণ : একটি পর্যালোচনা মুহাম্মদ জুনাইদুল ইসলাম [সারসংক্ষেপ : “পণ্যের মূল্যনিধা্রণ' অর্থনীতির একটি গুরুত্ত্বপূর্ণ আলোচ্য বিষয় । এ ক্ষেত্রে ইসলাম একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ নীতি অবলম্বন করেছে। সমাজতন্ত্রের মতো চাহিদা ও যোগানের স্বয়ংক্রিয় বিধি'টি অস্বীকার করে মূলনি্ধারণের পরিপূর্ণ কর্তৃত্ব সরকারের হাতে ন্যন্ত করেনি । অন্যদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো “চাহিদা ও যোগানের স্বয়ংক্রিয় বিধি'কে অজুহাত করে উচ্চমূল্যে পণ্য বিক্রয়ের ক্ষমতা বিক্রেতার হাতে অনিয়ন্ত্রিতভাবে ছেড়ে দেয়নি । বরং মুল্য নিধার্রণের মাপকাঠি হিসেবে “চাহিদা ও যোগানের স্বয়ংক্রিয় বিধি'টি ইসলাম মেনে নিয়েছে । তবে যোগান-চাহিদার স্বাভাবিক প্রতিযোগিতাকে বাধাখন্তকারী সকল ব্যবসাপদ্ধতি যথা-একচেটিয়া ব্যবসা (1407:9101)- 8৫077017507) ও মজুদ্দারী ইত্যাদি থেকে..এ বিধিকে প্রভাবসুক্ত রাখার নিদেশি প্রদান করেছে। অসাধু ব্যবসায়ীরা অপকৌশলে বাজারব্যবন্থার ওপর অবৈধ হস্তক্ষেপ করে মুল্যন্কীতি ঘটালে এবং সরকার দ্রস্ত এর সমাধানে ব্যর্থ হলে- তখন গণস্বার্ঘ রক্ষার্থে মৃল্যন্ফীতি রোধে সরকার সীমিত. সময়ের 'জন্য মূল্য নিরধা্রণ করে উদ্ধৃত পরিহিতি সামাল দিতে পারবে । বক্ষ্যমাণ প্রবন্ধে মূল্য, মূল্যনীতি, মৃল্যনিরধা্রণ পরিচিতি, চাহিদা ও যোগানবিধি, যোগান ও চাহিদার স্বয়ংক্রিয় বিধি, মৃল্যক্ষীতির কৃত্রিম কারণ, মূল্য নিধারণের পদ্ধতি ও শতার্বিলি ইত্যাদি বিষয়ের ওপর সংক্ষিও আলোচনার প্রয়াস চালানো হয়েছে |] ভূমিকা ইসলাম একটি বাস্তবসম্মত পরিপূর্ণ জীবনব্যবস্থা। এর সকল আইন-কানৃন, বিধি- বিধান চির নতুন ও স্বমহিমায় উজ্জ্বল। নীতি-নৈতিকতা, মানবতা, বাস্তবতা, ন্যায়পরায়ণতা, আমানতদারি ও গণমানুষের কল্যাণ সাধন এর প্রধান ভূষণ । মানবজীবনের অন্যতম শাখা হলো অর্থনৈতিক কার্যক্রম । মানুষ অর্থনৈতিক কার্যক্রম সম্পাদনের তাগিদে উপার্জন করে, আবার উপার্জিত সম্পদ খরচ করে। সীমিত উপার্জন দিয়ে অসীম চাহিদা মেটাতে মানুষের কষ্টের অন্ত নেই। অধিকন্ত, সমাজের অসাধু ব্যবসায়ীরা বাজারব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দিন দিন মূল্যস্ফীতি ঘটিয়ে চলেছে। যুগে যুগে এ সমস্যার সৃষ্টিও হয়েছে, আবার প্রতিকারের চেষ্টাও হয়েছে । কখনো এ চেষ্টা সফল হয়েছে, আবার কখনো নিক্ষল-হয়েছে। * প্রভাষক, আরবী বিভাগ, চট্খরাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম । ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।