ইসলামী আইন ও ফিক্হশান্ত্রে প্রাচ্যবিদদের রচনা ও গবেষণা ৭৫ উপসংহার প্রাচ্যবিদদের ইসলামবিষয়ক রচনা ও গবেষণা মূলত একটি সুদূরপ্রসারী বুদ্ধিবৃত্তিক আন্দোলন। ইসলামের অতীব গুরুত্পূর্ণ বিষয় শরীয়া আইন ও ফিক্হশাস্ত্রে তাদের রচনা ও গবেষণাকর্মসমূহ আলোচ্য আন্দোলনে নতুনমাত্রা যোগ করেছে। এই আন্দোলনে দুয়েকজন প্রাচ্যবিদ নিরপেক্ষ থাকলেও বিপুল সংখ্যক প্রাচ্যবিদদের রচনা ও গবেষণা পক্ষপাতদুষ্ট ও ষড়যন্ত্রমূলক বিশেষ করে কতিপয় প্রাচ্যবিদ যেমন ইগ্রায গোল্ডযিহার (1792 00101211917), জোসেফ শাখ্ত (. 9011901)0), নোয়েল জি. কোলসন (খ. 4. 009915017). শেল্ডন আমস (511910017 4৯105) প্রমুখের মতামত ও মন্তব্য অত্যন্ত আপত্তিকর ও ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামী আইন ও ফিকৃহ ধর্মবহির্ভূত একটি বিষয়, এই আইনটি প্রকৃতপক্ষে রোমান আইন থেকে নেয়া এবং বর্তমান যুগে ইসলামী আইন অচল ইত্যাদি মতামতকে প্রতিষ্ঠার মাধ্যমে ওসব বিঘিষ্ট প্রাচ্যবিদের মূল লক্ষ্য হচ্ছে, মুসলমানদের অন্তরে বিদ্যমান ইসলাম ধর্ম ও ধর্মীয় আইনের প্রভাবকে ক্ষীণ করে তোলা, দীন সম্পর্কে আধুনিক প্রজন্মকে সংশয়যুক্ত করা, সর্বোপরি ইসলামী আইনকে অন্য দশটি মানবরচিত আইনের মত করে উপস্থাপন করে আইন ও বিচার বিভাগকে ধর্মহীন বা ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টা করা। যার অশুভ ফলাফল আমরা ইতিমধ্যেই লক্ষ করেছি অনেক মুসলিম দেশে। বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় রচিত প্রাচ্যবিদদের এমনতর আপত্তিকর মতামত সম্বলিত বই-পুস্তক ইউরোপ-আমেরিকাসহ মুসলিম বিশ্বের অনেক কলেজ- বিশ্ববিদ্যালয়ে পাঠ্যভুক্ত অথবা রেফারেন্স বুক হিসেবে অন্তর্তুক্ত হওয়ায় আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলমানদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়ে। ইসলামী আইন ও বিচারের প্রতি মুসলিম যুবসমাজের আস্থা ও বিশ্বাসে দুর্বলতা আছে। অথচ প্রাচ্যবিদদের এসব মতামত নিঃসন্দেহে পবিত্র কুরআন, হাদীস ও বাস্তবতার নিরিখে সর্বেব মিথ্যা ও কল্পনাপ্রসৃত, যা বস্তুনিষ্ঠ গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে। এতে ইসলামী আইন ও ফিক্হশান্ত্রের মৌলিক উৎস পবিত্র কুরআন ও হাদীস সম্পর্কে গেছে। তাই এ সম্পর্কে আমাদের সচেতনতা একান্ত জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে মুসলিম স্কলার ও গবেষকদের সুপরিকল্পিতভাবে এগিয়ে আসতে হবে প্রাচ্যবিদদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে সুচিন্তিত গবেষণার মাধ্যমে ৷ ইসলামী আইন ও ফিক্হশাস্ত্র নিয়ে প্রাচ্যবিদদের অপবাদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে ইসলামী আইন ও বিচার ব্যবস্থার প্রতি নতুন প্রজন্মের হৃত আস্থা ও শ্রদ্ধা ফিরিয়ে আনতে হবে। এতে করে মানবরচিত বিচার ব্যবস্থার যাঁতাকল থেকে মুক্ত হয়ে মানবতা যেমন সুবিচার পাবে, সমাজ থেকে দূরীভূত হবে যাবতীয় যুলম, অন্যায় ও অবিচার। ///.10907079091.00)
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।