ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও ফিক্হশান্ত্রে প্রাচ্যবিদদের রচনা ও গবেষণা ৭৩ কোনো বিষয়ে আল্লাহ ও তাঁর রাসূল রায় বা সিদ্ধান্ত দিলে সেক্ষেত্রে কোনো মু'মিন পুরুষ বা নারীর ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করবে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে ৪১ বিপুল সংখ্যক সাহাবীও রাসূলুল্লাহ সা.এর যুগের বিচারক হবার সৌভাগ্য অর্জন করেছেন। তাদের মধ্যে অন্যতম হচেছন, আবু মূসা আল আশআরী রা., উবাই ইবন কাব রা., হুযায়ফা ইবনুল ইয়ামান রা., দাহইয়া আল কালবী রা. যায়িদ ইবন সাবিত রা. “আবদুল্লাহ ইবন মাসউদ রা., “'আত্তাব ইবন উসাইদ রা., “আলী ইবন আবী তালিব রা., “উব্ববাহ ইবন আমির রা., “উমার ইবনুল খাত্তাব রা., “আমর ইবন হাযম রা., “আমর ইবনুল “আস রা., মুঁআয ইবন জাবাল রা., মা'ক্লি ইবন ইয়াসার রা. প্রমুখ ।”২ অতএব, ইসলামে পূর্ণাঙ্গ আইন ও বিচারব্যবস্থা যেমন রয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সেই আইন প্রয়োগে নির্দেশনাও রয়েছে পবিক্র কুরআন ও হাদীসে । রাসূলুল্লাহ সা. এবং সাহাবায়ে কিরাম রা. সেই দীনভিক্তিক আইনের সফল বাস্তবায়ন করে দেখিয়েছেন কথা ও কাজে । প্রয়োজন মত ইসলামী আইন লিপিবদ্ধও করা হয়েছে। ফলে প্রথম শতাব্দীর মধ্যে বনী উমাইয়্যার আমলেই ফিক্হশান্ত্রের মৌলিক গ্রন্থসমূহ প্রস্তুত হয়ে গেছে। তাই ফিক্হশান্ত্রের ভিত্তি নিয়ে প্রাচ্যবিদ শাখ্ত এবং তার অনুসারীদের মন্তব্য সর্বৈব মিথ্যা। রাসূলুল্লাহ সা. ও সাহাবায়ে কিরাম তথা ইসলামের প্রথম শতাব্দীতে ফিক্হ বা ইসলামী আইনের অস্তিত্ব ছিল না- কথাটাও সম্পূর্ণ অসত্য আমাদের করণীয় ইসলামী আইন ও ফিক্হশাস্ত্ে প্রাচ্যবিদদের এসব ষড়যন্ত্রমূলক রচনা ও উক্তি মূলত ইসলামের বিরুদ্ধে একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের শামিল । এ যুদ্ধে জয়ী হতে হলে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিকভাবেই আগাতে হবে । হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালীর ভাষায়- বুদ্ধি ও জ্ঞানের ক্ষেত্রে কাউকে হারাতে হলে সংশ্লিষ্ট বিষয়ে এ ব্যক্তির চাইতে বেশি জানতে হবে; বরং সবেচ্চি জ্ঞানী হতে হবে। তখন তার বুদ্ধিবৃত্তিক তুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে খণ্ডন করতে পারবেন আপনি । তাই ইসলাম সম্পর্কে প্রাচ্যবিদদের যেসব রচনা ও গবেষণাকর্ম রয়েছে সবগুলোকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। সেটাই হবে প্রথম ধাপ তাদের সঠিকভাবে সমালোচনা করার ক্ষেত্রে। অতঃপর তাদের লেখা ও রচনায় ইচ্ছা ও অনিচ্ছাকৃত ভুলগুলোকে প্রমাণ করে তা শুধরে দিতে হবে। এই বাস্তবতাকে অনেক প্রাচ্যবিদও স্বীকার করেছেন। যেমনটি করেছেন ফরাসি প্রাচ্যবিদ ম্যাকসিম রডিনসন (41917) [২0011901)) 19০ ৪১, আল-কুরআন, ৩৩ : ৩৬ +৯ ড. মুস্তাফা আল আজমী, প্রাণুকত, পৃ. ৮০ ৪৩. ড. মাহমুদ হামদী জকজুক, আল-ইসলাম ওয়াল ইন্তিশরাক, কায়রো : মাকতাবাতু ওয়াহবা, ১৯৮৪, পৃ. ২৭ ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।