ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মানবসভ্যতার সকল যুগে মানৰ সমাজে দারিন্্য ছিল এবং বর্তমানেও আছে। অনেকে দারিদ্র্যকে অভিশাপ, অনেকে কপালের লিখন, আবার অনেকে আল্লাহর অনুগহ বলে মনে করে মেনে নেয়। যেমন আমাদের দেশের একজন কবি দারিপ্র্যকে বরণ করেছেন এভাবে, “হে দারিদ্য! তুমি মোরে করেছ মহান” । এভাবে দারিদ্ধ্য নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চিস্তা ও মতামত রয়েছে। কিন্তু দারিদ্র্য সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কী? রাসূলুল্লাহ স. নিজে দারিদ্য থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দুআ করেছেন। তিনি মানুষকে দারিদ্র্য দূর করার জন্য চেষ্টা করতে বলেছেন। কারণ, দারিপ্র্য মানুষকে কুফরীর দিকে নিয়ে যেতে পারে। আমরা যদি কুরআন ও সুন্নাহ গভীরভাবে অধ্যয়ন করি তাহলে দারিদ্যয ও তা দূরীকরণে ইসলামের দৃষ্টিভঙ্গি দেখতে পাব। ইসলাম দারিদ্র্যকে কপালের লিখন বলে যেমন মেনে নেয়নি তেমনি তাকে মহান বলেও অভিহিত করেনি। বরং সমাজ থেকে তা দূরীকরণে সুন্দর কর্মকৌশল গ্রহণ করেছে। “ইসলামে দারিদ্র্য বিমোচন কৌশল” প্রবন্ধটিতে বিষয়টি চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। সরকারী মান্রাসা-ই-আলিয়া, ঢাকা একটি এঁতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৭৮০ সালে প্রতিষ্ঠিত কোলকাতা মাদরাসা আলিয়ারই শাখা এটি। ১৯৪৭ সালে ভারত বিতক্তির পর এটি ঢাকায় স্থানান্তরিত হয়। পূর্ব ও পশ্চিম বাংলায় ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে এ শিক্ষা প্রতিষ্ঠানের সুদূর প্রসারী ভূমিকা রয়েছে। অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের মত এ প্রতিষ্ঠানের সিলেবাসও যুগের চাহিদা মত সময় সময় পরিবর্তন হয়েছে। মাদরাসাটির শুরু থেকেই এর সিলেবাসে অন্যান্য বিষয়ের সাথে ফিক্হশান্ত্র ছিল। এই প্রবন্ধে লেখক এই মাদরাসার অতীত ও বর্তমান সিলেবাসে ফিকহশাস্ত্রের অবস্থা উপস্থাপন করেছেন। প্রবন্ধটি এ বিষয়ে আগ্রহী পাঠকদের নিকট অজানা অনেক তথ্য উপস্থাপন করবে বলে আমাদের বিশ্বাস। “ইসলামী আইন ও বিচার” একটি গবেষণা জার্নাল। আধুনিক যুগ ও জিজ্ঞাসার চাহিদা মত ইসলামী দৃষ্টিভঙ্গিতে রচিত প্রবন্ধসমূহ এতে প্রকাশিত হয় । অতীতের মত বর্তমান সংখ্যার প্রবন্ধগুলোও পাঠকদের মনের খোরাক যোগাতে পারবে বলে আমরা মনে করি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন ! - ড. মুহাম্মদ আবদুল মাবুদ ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।