ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ ' ইসলামী আইন ও ৰিচার তারা রোমান সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল। এদিকে ইহুদিরা ইসলামের পূর্বে আরব উপদ্ধীপে এতই সংখ্যালঘু ছিল যে, আরবদের উপর তাদের কোনো প্রভাব পড়ার সম্ভাবনাই নেই। একইভাবে আরবদের মধ্যে খ্রিস্টানদের সংখ্যাও ছিল খুবই অল্প। নাজরানে যেসব ধ্রিস্টান ছিল তাদের সম্পর্ক ছিল আবিসিনীয়দের সাথে । কারণ . উভয়ের ধর্ম ইয়াকুবী হওয়ায় আবিসিনীয়দের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভিন্ন ধর্মাবলম্বী রোমানদের তুলনায় বেশি শক্তিশালী ছিল। অন্যান্য খ্রিস্টান গোত্র যারা রোমান সাম্রাজ্যের পার্শ্ববর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় বসবাস করত তারাও তাদের গ্রামীণ ও বেদুঈন জীবনপদ্ধতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল। রোমান আইনের কোনো কিছু তাদের মধ্যে প্রবেশের ঘটনা ঘটেনি। এ প্রসঙ্গে ড. বদরান আরো যোগ করে বলেন, ইসলামী ফিক্হের কোনো ইমামই ইহুদি বংশোদ্ুত ছিলেন না অথবা কেউই ইহুদি শিক্ষায় শিক্ষিত ছিলেন না। এছাড়া ইহুদি শরীয়া আইন লিপিবদ্ধ ছিল হিক ভাষায়, যা সাধারণত আরবরা জানত না । ফলে ইসলামের পূর্বে ইহুদি কিত্বা অন্য কোনো মাধ্যমে আরবদের মধ্যে রোমান আইন প্রভাব বিস্তার করেছিল- কথাটা সঠিক নয়। রোমান আইনের শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা প্রভাবের দাবিটাও অসত্য । গবেষক ড. যুহদি ও ড. বদরান উভয়ই তাদের দীর্ঘ গবেষণাকর্মের পর এই ফলাফলে পৌছেন যে, সিরিয়া ও মিসরে যখন ইসলামের বিজয় সূচিত হয় তার অনেক পূর্বেই এসব কথিত শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গিয়েছিল। তারপরও মুসলিম ফিক্হবিদদের মধ্যে এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাবের দাবি তোলাটা সম্পূর্ণ অনৈতিক ও কল্পনাপ্রসূত। এবার আসুন রোমান আইনের বই-পুস্তকের প্রভাব বিষয়ে। এ দাবি খণ্ডনের জন্য আমাদের এতটুকু জানাই যথেষ্ট যে, আরবরা চিকিৎসা, দর্শন, সৌরবিদ্যা, অংকশান্ত্ ইত্যাদি বিষয়ে অনেক প্রাটীন বই-পুস্তক অনুবাদ করলেও তারা কিন্তু আইনের কোনো বই অনুবাদ করেনি। এ রকম কিছু ঘটলে অন্যান্য অনুদিত বিষয়ের মধ্যে তার উল্লেখও থাকত নিঃসন্দেহে । উদাহরণস্বরূপ পিথাগোরাস, প্লযাটো, এরিস্টটল, গালিনিউস প্রমুখদের- নামের সাথে সাথে তাদের বই-পুস্তকের বাইজান্টাইন আইনজ্ঞদের নামও আমরা দেখতে পেতাম। এছাড়া রোমান আইনের বই-পুস্তক নিয়ে চিন্তা-ভাবনা করবে- ধর্মীয় আকীীদা-বিশ্বাস মুসলিম ফিক্হবিদদেরকে সেই অনুমতি দিত না। তবে হ্যা, রোমান আইনের একটি গ্রথ পাওয়া যায় যা আরবীতে অনুদিত হয়েছিল। তা হচ্ছে, ০০২০ 5,৮$৬। 595 ০5১ /%৬+১১৪১, কিন্তু এর অনুবাদ সম্পন্ন হয় ১১০০ ইং সালে অর্থাৎ ইসলামী ফিক্হ প্রণয়নের বেশ কয়েক শতাব্দী পর। এ একটি মাত্র উদাহরণ রয়েছে যার কোনো আলোচনাই আসেনি পরবর্তীতে প্রণীত ইসলামী ফিকহ ও আইনের গ্রন্থসমূহে। ///.10907079091.00)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।