ইসলামী আইন ও ফিক্হশান্ত্রে প্রাচ্যবিদদের রচনা ও গবেষণা ৬৫ এ দাবি যদি সঠিক হত, তাহলে ইসলামের আবিভাবের পর থেকে দীর্ঘ শতশত বছরে পশ্চিমা লেখক ও গবেষকগণ নিশ্ুপ বসে থাকতেন না। বাইজান্টাইন লেখকরা ইসলাম, ইসলামের ননী, ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে কত লিখেছেন! কিন্তু তাদের একজনও এমন দাবি করেননি । এ দাবির সপক্ষে লেশমাত্র সত্য থাকলেও আহলে কিতাব ও পশ্চিমারা ইসলামের শক্রতায় বইয়ের পাহাড় রচনা করে দিতেন। “ফিক্হ' ও “ফুকাহা' পরিভাষাঘ্বয় রোমান আইনি পরিভাষা থেকে নেয়া-প্রাচ্যবিদ গোল্ডযিহারের এমন দাবি নিতান্তই সত্যবিবর্জিত। ইসলামী আইনের মৌলিক উৎস পবিত্র কুরআন ও হাদীস সম্পর্কে তার অজ্ঞতাই প্রমাণ করে। মিস্টার গোল্ডযিহার হয়ত জামেন না, ইসলামী আইন প্রণয়নে রোমান আইনের প্রভাবের অনেক পূর্বেই পবিত্র কুরআনে “ফিকৃহ' শব্দের মূলধাতু থেকে উৎসারিত বিভিন্ন আঙ্গিকের শব্দ অন্তত বিশ জায়গায় এসেছে। আর হাদীস শরীফে যা এসেছে তা তো অসংখ্য। এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ পবিত্র কুরআনের একটি আয়াত উল্লেখ করাই যথেষ্ট মনে করি। আল্লাহ তাঁআলা বলেন, 611১5701140 ১০ ত সির 4 ০৫০% ১৪৯ স্ ০১১০4 এ আয়াতে 156889) শব্দটি ফিক্হ শব্দ থেকে উদ্ভূত শরীয়া আইনে রোমান আইনের প্রভাব বিষয়ে প্রাচ্যবিদদের উত্থাপিত অবশিষ্ট দাবি ও মতামতের জবাবে ইতিহাসের সত্য উচ্চারণ হচ্ছে, জাহিলি যুগে আরবরা বেদুঈন জীবন যাপন করত। প্রতিবেশী বিভিন্ন জাতি যাদের মধ্যে বাইজান্টাইনও ছিল- তাদের সভ্যতা-সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়ার কোনোই সুযোগ ছিল না। উভয়ের মধ্যে ব্যবসায়িক যে সম্পর্ক ছিল তা কাফেলাসমূহের মধ্যে সীমাবদ্ধ ছিল। যেসব কাফেলা বছরে একবার সিরিয়া যেত তাতে আরবদের সংখ্যাও থাকত নিতান্ত অল্প । সীমিত সময়ের জন্য কাফেলা থামত সেখানে এবং বাইজান্টাইনদের সঙ্গে পণ্য বিনিময় করে পুনরায় প্রত্যাবর্তন করত। এসব এলাকায় বসবাসরত গাস্সান জাতি বাইজান্টাইন সভ্যতার বাহ্যিক কিছু আচার-আচরণ ছারা প্রভাবিত ছিল বটে। কিন্তু তারাও রোমান আইন গ্রহণ করেনি। অনুরূপভাবে মিসর ও সিরিয়াবাসী বাইজান্টাইন সাম্রাজ্যের অধীনস্ত হওয়া সত্বেও আকড়ে ছিল তাদের স্থানীয় আইন-কানুন। ইহুদি ও ধ্রস্টানদের মাধ্যমে ইসলামের পূর্বেই আরবদের মধ্যে রোমান আইন স্থানান্তরিত হওয়া বিষয়ে গবেষকদের বক্তব্য হচ্ছে, বরং ইহুদি আইনই রোমান আইনে প্রভাব বিস্তার করেছিল। ৭০ খ্রিস্টাব্দে ইহুদি আর রোমান সরকারের মধ্যে সংঘটিত সংঘর্ষসমূহের কারণে ইহুদিরা তাদের ধর্মীয় প্রথাসমূহ ধরে রেখেছিল। এমনিতেই ২৬. আল-কুরআন, ৯: ১২২ ///৬/.091090281-0007
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।