৬৪ ইসলামী আইন ও বিচার কিসের ভিভ্তিতে প্রাচ্যবিদগণ বলেন, ইসলামী শরীয়ত রোমান আইন ও রোমান বিচার ব্যবস্থা থেকে নেয়া । এক্ষেত্রে তাদের দলিলসমূহ হচ্ছে মোটামুটি নিমরূপ: ক. ইসলামের পূর্বে আরব ও রোমানদের মধ্যে যোগাযোগ ছিল। এই যোগাযোগের কারণে প্রথমপক্ষ দ্বিতীয় পক্ষের আইন দ্বারা প্রভাবিত হয়। খ. মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের মাধ্যমে পরোক্ষভাবে রোমানদের আইন দ্বারা প্রভাবিত হয়। গ. ইসলামী শরীয়াহ আইন আরবদের প্রচলিত কতিপয় 'উর্ফ' তথা প্রথা- রেওয়াজ দ্বারা প্রভাবিত, যেসব প্রথা-রেওয়াজ পূর্ব থেকেই রোমান আইন দ্বারা প্রভাবিত ছিল। ঘঘ. এক্ষেত্রে তারা কতিপয় রোমান আইনের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ইঙ্গিত করেন, যা তখনকার যুগে শাম, মিসর, আলেকজান্দ্িয়া, বৈরূত ও কায়সারিয়ায় ছিল। ূ ্ উ. এ প্রসঙ্গে তারা রোমান আইন বিষয়ক কিছু বই-পুস্তকের কথাও উল্লেখ করেন। চ. রোমান বিচারপদ্ধতির প্রভাব, যা তৎকালীন সময়ে বাইজান্টাইন সাম্রাজ্যের অধীনন্ত রাজ্যসমূহে প্রচলিত ছিল। বিশেষ করে তারা রোমান “প্রইটর' পদ্ধতি এবং ইসলামের বিচারিক পদ্ধতির মধ্যে সাদৃশ্য রয়েছে বলে দাবি করেন। এ ছাড়া প্রাচ্যবিদদের মতে, ইসলামী ফিক্হ ও রোমান আইনের মধ্যে প্রচুর সাদৃশ্য রয়েছে। যেমন ৬০3 ০১ ০ 48২] অর্থাৎ “বাদীকে দলিল পেশ করতে হবে? প্রাপ্ত বয়ক্কের বয়স নির্ধারণ, &% (ক্রয়-বিক্রয়) ও 2০১৬০ (পণ্য বিনিময়)-এর মধ্যে সাদৃশ্য প্রভৃতি। তাদের দৃষ্টিতে এসব সাদৃশ্যই প্রমাণ করে, ইসলামী আইন রোমান আইন দ্বারা প্রভাবিত ।২৫ রোমান আইন বিষয়ে প্রাচ্যবিদদের উপর্যুক্ত মতামত ও দাবি নিতান্তই অজ্ঞতাপ্রসূত। ইসলামী ফিক্হ ও আইনের প্রকৃত ইতিহাস এবং রোমান আইনের ইতিবৃন্ত পর্যালোচনা করলেই এসব মতামতের অসারতা প্রতীয়মান হয় । প্রথমত, ইসলামী ফিক্হ রোমান আইনের মদদপুষ্ট- এই দাবিটাই হচ্ছে নতুন; যার সুচনা উনবিংশ শতাব্দীতে । সর্বপ্রথম যে ব্যক্তি এ দাবিটা উত্থাপন করেন তিনি আইনজীবী । আলেকজান্ড্রিয়া থেকে ১৮৬৫ ইং সালে ইতালি ভাষায় প্রকাশিত তার একটি বইয়ে তিনি এমন দাবি করেন। এখানে আমরা নিশ্চিত করে বলতে পারি যে, ২৫: ড. মুহাম্মদ যুহদী য়াকুন, আল-কাদুনুর মানি ওয়াশ-শরীজাতুল ইসলামিয়াহ, বৈরত : দারু য়াকুন, পৃ. ৪৫-৮০; ড. ইবরাহীম আওয়াদ, প্রাগুক্ত, ১৯৭৫ইং, পৃ. ১০৫ //4.10907079091.00)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।