ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৬২ ইসলামী আইন ও বিচার তবে আধুনিক যুগে জ্ঞান-বিজ্ঞানের উত্বকর্ষের দরুন পশ্চিমাদের মাঝে ইসলাম, পবিত্র কুরআন ও হাদীস নিয়ে গবেষণার আগ্রহ পরিলক্ষিত হয়। বর্তমান প্রেক্ষিতে ইসলামী আইনের যথার্থতা অনেকের নিরপেক্ষ গবেষণায় ইতিবাচক হিসেবে ধরা পড়ে । ফলে পূর্ববর্তী প্রাচ্যবিদদের ইসলামী আইন ও ফিক্হশান্ত্র বিষয়ক কোনো কোনো দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পরবর্তী প্রাচ্যবিদগণ ভিন্নমতও পোষণ করেন। বিশেষ করে পূর্ববর্তীদের মানহানিকর ও উপনিবেশবাদী সুরের স্থলে নতুনদের রচনায় স্থান করে নিয়েছে বিষয়ভিত্তিক ও একাডেমিক গবেষণা । এই প্রসঙ্গে বিশ্লেষক ফয়যাল ম্যান্জু'র বক্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য ৷ তিনি বলেন, 91006 01০ ৮6৮11010001 0191718119যা। 85 2. 01501001106 10। 016 17 ০০00 00011 (0099, 16592101) 17200000108 17) 15191010 19/ 1095 ৬/10165550 ও. [02190109110 51710. 1176 061058101% 2100" 00101018115. (01016 01 010175275 501) 85 001021)0, 5০1780110 200 ড/৪01 1895 ০০০ 15019০60 0/ 2০86110 ০৮16০0৬1৮ 5 5০1101215 500) 29 18018 ৮৮০৫ এ] ৮12০1 [321180.২ ফিক্হ সম্পর্কে প্রাচ্যবিদদের মতামত : পর্যালোচনা ইসলামী আইন, শরীয়ত ও ফিক্হশান্ত্র নিয়ে বিঘিষ্ট প্রাচ্যবিদদের কয়েকটি মতামত বা অপবাদ প্রসিদ্ধ, যা ইসলামী চিন্তাধারার সাথে অত্যন্ত সাংঘর্ষিক । যথা: এক. ইসলামী আইন ও শরীয়ত প্রাচীন রোমান আইন দ্বারা প্রভাবিত ও মদদপুষ্ট । দুই. আধুনিক যৃগে ইসলামী শরীয়ত বা আইন অচল । যুগের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা নেই ইসলামী আইন ও ফিক্হশাস্ত্রের ৷ তিন. ফিক্হ বা ইসলামী আইন ধর্মের গণ্ডিবহির্ভূত একটি বিষয়। ইসলামী আইন, শরীয়াহ ও ফিক্হশান্ত্র বিষয়ে প্রাচ্যবিদদের উপর্যুক্ত মতামত এবং তাদের আরোপিত অপবাদসমূহ নিতান্ত প্রলাপ এবং সত্যকে আড়াল করতে অন্তসারশূন্য অপপ্রয়াস বৈ কিছু নয়। ইসলামী আইনের বিদগ্ধ গবেষকগণ এসব অপবাদের যথাযথ জবাব দিয়েছেন তাদের বিভিন্ন গবেষণাকর্মে। এক্ষেত্রে প্রচুর বই বের হয়েছে আরব বিশ্বে। যার বিস্তারিত আলোচনা এই স্বক্প পরিসরে সম্ভব নয়। সংশ্লিষ্ট গবেষকদের কতিপয় মূল্যায়ন দিয়েই সংক্ষিপ্তাকারে এ বিষয়ে পর্যালোচনা করতে চাই। ১. শরীয়াহ আইনে রোমান আইনের প্রভাব “ইসলামী আইন ও শরীয়ত প্রাটীন রোমান আইন দ্বারা প্রভাবিত ও মদদপুষ্ট'-এই মতামত ও অপবাদের প্রবক্তা প্রাচ্যবিদ “গোল্ডযিহার', “ভন ক্রেমার', 'শেলডন ২৯ [8128] 1817)00, 1019, 0. 6 ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।