ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١٥٤
📝 نص 📖 PDF

আল্লাহ তাআলা মানবজাতিকে নারী ও পুরুষ দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। তাদেরকে মেধা ও শ্রম বিনিয়োগ করে জীবিকা উপার্জন করে বেঁচে থাকার অধিকার দান করেছেন। সাথে সাথে নারী-পুরুষের কর্মের পরিধিও সুস্পষ্ট করে দিয়েছেন। নারীর কর্মের প্রয়োজন, সীমা প্রকৃতি ইত্যাদি সম্পর্কে মানবরচিত কোন আইনে সুষ্ঠ দিকনির্দেশনা পাওয়া যায় না। কিন্তু ইসলামী জীবন বিধানে নারীর অধিকার, মর্যাদা, কর্মক্ষেত্র, কর্মের প্রকৃতি ইত্যাদি বিষয় সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে । মোটকথা পুরুষের পাশাপাশি নারীকে প্রকৃত মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু ইসলামী-বিদ্বেষী মহল সব সময় ইসলামের প্রতি অভিযোগ করে যে, ইসলাম নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করে তাকে অবরোধবাসিনী বানিয়ে ফেলেছে। বাংলা ভাষায় ইসলামে নারীর অধিকার বিষয়ে কিছু লেখালেখি হলেও ঘরের বাইরে নারীর কর্মের অধিকার বিষয়ে তেমন কাজ হয়নি। তাই আমাদের দেশে এ ব্যাপারে ইসলামী শরীয়াতের দিকনির্দেশনা সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি বিদ্যমান। “নারীর কর্মের অধিকার ও ইসলাম" প্রবন্ধটি এ বিভ্রান্তি দূরীকরণে ভূমিকা রাখতে পারে । ইউরোপ-আমেরিকার যে সকল পণ্ডিত-মনীধী আরব জাতির ইতিহাস, ইসলামী সভ্যতা ও শরীয়াত নিয়ে গবেষণা করেছেন এবং এখনো যারা করে চলেছেন তাদেরকেই মূলত প্রাচ্যবিদ বলা হয়। আব্বাসীয় খিলাফতকালে ইউরোপ যখম সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে ওৎসুক্য সৃষ্টি হয়। ইউরোপীয় সৈন্যরা একদিকে মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করতো অন্যদিকে ইউরোপের অসংখ্য শিক্ষার্থী তখন বাগদাদ, কর্ডোভা, গ্রানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করতো । মূলত এসব শিক্ষার্থী ইউরোপে ফিরে গিয়ে জার্মানী, ইতালি, ইংল্যান্ড প্রভৃতি দেশে প্রাচ্যবিদ্যাচর্চার বহু কেন্দ্র গড়ে তোলে । পরবর্তীতে তা ইউরোপের বিভিন্ন দেশে ও আমেরিকায় বিস্তার লাভ করে । এসব কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অনেকেই ইসলামের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন এবং তাদের লেখালেখিতেও তা ফুটে ওঠেছে। তবে অনেকেই আছেন সুস্থ ও নিরপেক্ষ । “ইসলামী আইন ও ফিকহশান্ত্রে প্রাচ্যবিদদের রচনা ও গবেষণা” শিরোনামের প্রবন্ধটিতে এ দিকটি তুলে ধরা হয়েছে। লেখাটি পাঠ করে পাঠকগণ প্রাচ্যবিদদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা লাভ করবেন। সরকার বা উচ্চতর কোন কর্তৃপক্ষের পক্ষ থেকে বাজারের পণ্যমূল্য নির্ধারণ একটি আলোচিত বিষয়। সমাজে একচেটিয়া ও মজুদদারী ব্যবসা যেমন অতীতেও ছিল, বর্তমানেও বিভিন্নভাবে তা বিদ্যমান আছে। বাজারের কেনাবেচা ও ক্রেতা-বিক্রেতার স্বার্থের বিষয়টি ইসলামী বিধানে উপেক্ষিত হয়নি। এ বিষয়েও ইসলাম বাস্তব পদক্ষেপ নিয়েছে। “ইসলামে পণ্যের মূল্যনির্ধারণ” শিরোনামের প্রবন্ধে বিষয়টি চমৎকার ভাবে বিধৃত হয়েছে। ///৬/.091090281-0007

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.