ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ ইসলামী আইন ও বিচার স্মর্তব্য, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবনবিধান এবং ইসলামী শরীয়া ও আইন যে তাবৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন ও বিধান তা তুলনামূলক ধর্মতত্বের ইতিহাসে এক অমোঘ ও অকাট্য সত্য । এ সত্যটা বিলক্ষণ জানেন ও বোঝেন প্রাচ্যবিদ নামে খ্যাত ওসব ইউরোপিয়ান পণ্ডতপ্রবর। ফলে নিঃস্বার্থ গবেষণা করতে গিয়ে প্রাচ্যবিদদের অনেকেই সত্যের অনুসারী হয়েছেন এবং পূর্বের ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। কিন্ত যাদের ভাগ্যে হিদায়াত নেই তারা তো আর ৰসে নেই। তারা অত্যন্ত সুপরিকল্লিতভাবে তাদের বাছাই করা একদল লোককে বুদ্ধিবৃত্তিক মাঠে নিয়োজিত করে। সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে তাদেরকে প্রস্তুত করা হয়। ইউরোপের বিভিন্ন দেশে গোপনীয়তার সাথে . মুসলমানদের পদ্ধতিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এসব নির্বাচিত লোককে আরবী ভাষা ও সাহিত্যে পারদর্শী করে তোলা হয়। ইসলাম ও মুসলমানদের বিভিন্ন বিষয় যথা পবিত্র কুরআন, হাদীস, ফিক্হ, ইতিহাস ইত্যাদি বিষয়ে একেকজনকে দক্ষ পণ্জিত হিসেবে গড়ে তোলা হয়। তারাই পরবর্তীতে ইউরোপ-আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ, আরবী ভাষা ও সাহিত্য, অরিয়েন্টাল স্টাডিজসহ বিভিন্ন গুরুতুপূর্ণ বিভাগে বিশেষজ্ঞ অধ্যাপক বা বিভাগীয় চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হন। ইসলামী শিক্ষার বিভিন্ন মৌলিক গ্রন্থ আরবী থেকে 'ইংরেজিসহ ইউরোপের বিভিন্ন ভাষায় তাদের ইচ্ছামত অনুবাদ করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। এছাড়া ইসলামের বিভিন্ন বিষয়ে প্রচুর মৌলিক খ্রস্থ রচনা করে তাতে তারা তাদের বিভিন্ন ভুল ও বিভ্রান্তিকর তথ্য ঢুকিয়ে দেন। প্রাচ্যবিদদের লেখা এঁসব গ্রন্থই পরবর্তীতে অনেক আরব ও মুসলিম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতুক্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে যায় অথবা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হতে থাকে । আবার মুসলিম বিশ্বের কিছু কিছু গুরুত্পূর্ণ দেশে নিজেরাই বিভিন্ন কলেজ- তাদের মত করে গড়ে তোলার ব্যবস্থা করা হয়। এসব কলেজ-বিশ্ববিদ্যালয়ের অন্যতম হচ্ছে কাযরোর আমেরিকান ইউনিভার্সিটি, বৈরূতের আমেরিকান ইউনিভার্সিটি, যা পরবর্তীতে সিরিয়ান ইলিশ কলেজ নামে পরিচিতি লাভ করে, ইস্তামুলস্থ আমেরিকান ইউনিভার্সিটি, পাকিস্তানের লাহোরস্থ ফ্রা্দগ কলেজ, সুদানের খার্তৃমস্থ গরডন কলেজ ইত্যাদি ।* ফলশ্রুতিতে ইউরোপ ও আমেরিকাসহ এসব আধুনিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মুসলিম ছাত্রদের মাঝে ইসলামী আইন ও শরীয়া সম্পর্কে প্রাচ্যবিদদের ধ্যান-ধারণার স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। ৬ ড. আবদুল মুনইম ফুয়াদ, মিন ইফতিরা'তিল মুস্তাশরিকীন আলাল উসূলিল আকৃদিয়্যাহ ফিল ইসলাম, রিয়াদ : মাকতাবাতুল আবীকান, পৃ. ৩২-৩৬ //4.10907079091.00])

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।