ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ : ১০ সংখ্যা : ৩৮ এপ্রিল - জুন : ২০১৪ ইসলামী আইন ও ফিক্হশাস্ত্রে প্রাচ্যবিদদের রচনা ও.গবেষণা : একটি পর্যালোচনা মুহাম্মদ সাদিক হুসাইন* [সারসংক্ষেপ : ইসলামী. আইন তথা শরীয়া ও ফিক্হশান্ত্ গোটা মুসলিম জীবনকে পরিচালিত করে । এ বিষয়ে পশ্চিমা গবেষক প্রাচ্যবিদদের .কৌতৃহলের অন্ত নেই । ফলে একদল প্রাচ্যবিদ ইসলামী আইন ও ফিক্হশান্ত্রকে গুরুত্বের সঙ্গে এহণ করেন তাদের রচনা ও গবেষণার ক্ষেত্র হিসেবে । আশ্চর্যের বিষয় হচ্ছে, আকীদা ও বিশ্বাসে অসুসলিম হয়েও পাশ্চাত্যের এসব লেখক ও গবেষক ইসলামী শরীয়ত ও ফিক্হশান্্কে যে মনযোগ, যে অধ্যবসায় ও গুরুত্বের সাথে অধ্যয়ন করেছেন, অনেক মুসলিমও হয়ত করেননি । কি দুয়েকজন ব্যতিক্রম ছাড়া সাধারণ প্রাচ্যবিদদের রচনা ও গবেষণায় ইসলামী শরীয়ত ও ফিক্হশান্ত্র নিয়ে বিভিন্ন উক্তি ও মন্তব্য অত্যন্ মারাতাক। এক্ষেত্রে অনেক প্রাচ্যবিদ লেখক চরম পর্যায়ের বিধি ও হিংসুটে রূপে প্রমাণিত হয়েছেন । অথচ ইসলামের প্রতি বিছি এসব প্রাচ্যবিদের লেখা বই-পুস্তকের অধিকাংশই আধুনিক কলেজ-বিশ্বাবিদ্যালয়সমূহে রেফারেল বুক হিসেবে ব্যবহৃত হয়। ফলশ্রগতিতে এসব প্রতিষ্ঠানে শিক্ষা অজর্নকারী ছাত্র, শিক্ষক, আইনজীবী, বিচারক ও প্রশাসনিক কতার্যাজিদের মধ্যে প্রাচ্যবিদদের লেখার প্রভাবে ইসলামী আইনের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধা সৃষ্টি হয় । মুসলমানের সন্তান হয়েও অনেক সময় ইসলামী শরীয়া, ইসলামী আইন ও বিচার এবং মুসলিম জীবনপদ্ধতি নিয়ে বিরাপ মন্তব্য করতে দেখা যায় অনেককে । তাই এক্ষেত্রে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই ইসলামী আইন ও ফিকৃহশান্ে প্রসিদ কয়েকজন প্রাচ্যবিদদের রচনা ও গবেষণা বিষয়ে এই প্রবন্ধ লেখার প্রয়াস পেয়েছি । প্রবন্ধের শুরুতে প্রাচ্যবাদের উৎপাত ও ক্রমবিকাশের উপর সামান্য ধারণা দেয়া হয়েছে আলোচ্য বিষয়ের গুরুত্ব অনুধাবনের সুবিধার্থে । অতঃপর ইসলামী আইন ও ফিক্হশান্রে প্রাচ্চবিদদের উল্লেখযোগ্য রচনা ও গবেষণাকর্ের্র সংক্ষিণ্ত পরিচয় এবং ফিক্হশান্ত্রের ভিতি নিয়ে তাদের আপতিকর মন্তব্যের পর্যালোচনা করা হয়েছে । ইসলামী শরীয়া ও ফিকৃহ বিষয়ে প্রাচ্যবিদদের আরোপিত কয়েকটি অপবাদের জবাব এবং সেক্ষেত্রে সুসলিম গবেষকদের মূল্যায়ন দেয়া হয়েছে । সবশেষে বতর্মান প্রেক্ষিতে আমাদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়েছে | * পিএইচ.ডি গবেষক, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ৷ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।