ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

নারীর কর্মের অধিকার ও ইসলাম রি উপসংহার ইসলাম নারীকে শুধু মর্যাদাই দেয়নি বরং তার যথাযথ অধিকারও প্রদান করেছে। তার দায়িতুও ইসলাম নির্ধারণ করে দিয়েছে। ইসলামের প্রতি একটি অতি সাধারণ অভিযোগ সর্বদা আরোপ করা হয় যে, ইসলাম নারীর স্বাধীনতাকে হরণ করেছে এবং নারীকে চার দেয়ালের মধ্যে বন্দি করেছে। অথচ কুরআন, সুন্নাহ ও বিভিন্ন মনীষীর উক্তি দ্বারা উপর্যুক্ত আলোচনায় প্রমাণিত হয়েছে যে, ইসলাম নারীকে চার দেয়ালের মধ্যে বন্দিও করেনি এবং তার স্বাধীনতাকে হরণও করেনি। বরং প্রমাণিত হলো যে, নারীর স্বভাব-প্রকৃতির প্রতি লক্ষ্য রেখে ইসলাম তার কর্মের ক্ষেত্রকে পৃথক করেছে এবং কিছু নীতিমালা নির্ধারণ করেছে। যে কোন আধুনিক সভ্য রাষ্ট্র আইন প্রণয়ন করে জনগণের ইচ্ছার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। ইসলামও তাই করেছে। তা ছাড়া কুরআন-সুন্নাহর কোথাও এ কথা বলা নেই যে, নারীরা ঘরের বাইরে কাজ করতে পারবে না। রাসূলুল্লাহ সা. এবং সাহাবীগণের যুগে আমরা বরং এর উল্টো চিত্র দেখতে পাই। আমরা দেখতে পাই, প্রয়োজনে মহিলা সাহাবীগণ ক্ষেতে-খামারে কাজ করতেন, ব্যবসায়-বাণিজ্য করতেন। তাই নারীদের কর্মের অধিকারকে ইসলাম হরণ করেইনি; বরং তার সে অধিকারকে সুরক্ষিত ও নিরাপদ করেছে। প্রবন্ধে উল্লিখিত নীতিমালা মেনে যে কোন মুসলিম নারী ঘরের বাইরে কাজ করতে পারবে। তবে নারী-পুরুষ পাশাপাশি থেকে কীধে কীধ মিলিয়ে কাজ করা ইসলামে বৈধ নয়। এরূপ অবস্থায় চরিত্রের পবিত্রতা অক্ষুণ্ন রেখে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের স্থিতি রক্ষা করা কারো পক্ষেই সম্ভব নয়। যে সমাজে এ ধরনের নারী- পুরুষের অবাধ মিশ্রণ প্রচলিত রয়েছে (যেমন, পাশ্চাত্যের সমাজ), সেখানে শুধু নৈতিকতা ও মুল্যবোধই ধ্বংস হয়নি; নির্দিষ্ট নিয়মে গঠিত এবং প্রেম, ভালোবাসা, সম্প্রীতি, স্নেহ, শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ পারিবারিক জীবনও ভেঙে চুরমার হয়ে গেছে। তাই সমাজ ও পরিবারের স্থিতি ও কল্যাণের কথা ভেবে এবং নারীর দৈহিক ও মানসিক যোগ্যতার কথা সামনে রেখেই তার জন্যে পৃথক কর্মক্ষেত্র গড়ে তোলা সময়ের দাবি। নারীদের জন্যে পৃথক কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে না ওঠা পর্যন্ত তাদের উপযোগী কাজ সৃষ্টি করে একই কারখানায় ও প্রতিষ্ঠানে পৃথক সেকশন ও শিফট করা যেতে পারে। সমাজ ও অর্থনীতির উন্নয়নের স্বার্থেই জনশক্তির এই বিশাল অংশকে অকর্মণ্য না রেখে ইসলামী নীতিমালা মেনে কীভাবে নারীকে তার কর্মের অধিকার প্রয়োগ করার সুযোগ করে দেয়া যায় তা নিয়ে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ ও গবেষণা হওয়া প্রয়োজন । ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।