৮৮/।2৯%। | পে আল্লাহ রাব্বুল আলামীনের সৃষ্টিজগতের মধ্যে মানুষ সর্বোৎকৃষ্ট সৃষ্টি। এ বিশ্বচরাচরের যাবতীয় আয়োজন মানুষের সেবায় নিয়োজিত। মানুষ যাতে তা সঠিকভাবে কাজে লাগাতে পারে সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে তাদের নিকট নবী-রাসূল পাঠিয়ে তাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। মানুষ যেন এ পৃথিবীতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সেজন্য নবী-রাসূলগণ তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। শুধু বস্তুগত উন্নতি লাভ করলেই মানুষ সুখী হতে পারে না। প্রকৃত সুখ- শান্তি লাভ করতে হলে বস্তুগত উন্নতির সাথে সাথে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিরও প্রয়োজন। নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ছাড়া মানব সমাজে প্রকৃত সুখ ও শাস্তি আসতে পারেনা । নবী-রাসূলগণ মানুষকে যেমন বন্তগত উন্নতির কথা বলেছেন, তেমনি নৈতিক ও আধ্যাত্মিক গুণে গুণান্থিত হবারও তাকীদ দিয়েছেন। আধুনিককালে মানুষের জীবনকে কীভাবে আরো সুখী ও সমৃদ্ধ করা যায় তা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। মূলত মানবসম্পদের উন্নয়ন সাধন করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে হলে যথার্থ কৌশল প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বর্তমান বিশ্বে উন্নয়ন চিন্তার ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন কথাটি সবচেয়ে বেশি গুরুত্বসহকারে আলোচিত হচ্ছে। কারণ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য যে. কোন উন্নয়নের কথাই বলা হোক না কেন মানুষের উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে মানবসম্পদ । মূলত মানুষের জন্যই সকল উন্নয়ন প্রচেষ্টা । কিন্তু বর্তমান বিশ্বব্যবস্থায় মানবসম্পদ উন্নয়ন প্রচেষ্টায় কেবল মানুষের বন্ত্রগত দিকই গুরুত্ব পাচ্ছে, অপর দিকে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ অবহেলিত হচ্ছে । ফলে মানুষ উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে গেলেও মানবিক বিপর্যয়ও সমানে বৃদ্ধি পেয়ে চলেছে। এমতাবস্থায় মানবসম্পদ উন্নয়নে ইসলামের ভূমিকা বিশ্লেষণ ও মূল্যায়ন একান্ত প্রয়োজন। ইসলামী আইন ও বিচার- এর বর্তমান সংখ্যায় প্রকাশিত “মানব সম্পদ উন্নয়নে ইসলাম” শীর্ষক প্রবন্ধে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। প্রবন্টিতে মানবসম্পদ উন্নয়নে আধুনিক চিস্তার পাশাপাশি কুরআন ও সুন্নাহর দিক নির্দেশনাও উপস্থাপিত হয়েছে। প্রাচীন ধর্মসমূহের কোনটি নারীকে দেবতার আসনে বসিয়েছে আবার কোনটি শয়তানের প্রতিচ্ছবি গণ্য করেছে। আধুনিক যুগে পুরুষের সমান অধিকার দিতে গিয়ে নারীকে ভোগের বন্ত বানিয়ে ফেলা হয়েছে। ইসলামী জীবন বিধানে নারীর স্থান দুই চরমপন্থী চিন্তার মধ্যবর্তী অবস্থানে। নারীর অধিকার ও মর্যাদা, বিশেষত কর্মের ক্ষেত্র ও অধিকারের বিষয়টি সেই আদিকাল থেকেই একটি আলোচিত বিষয়। বিভিন্ন ধর্ম ও মতবাদে এ বিষয়ে মতপার্থক্য অতীতেও ছিল বর্তমানেও আছে। ///৬/.0910790281-0007
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.