ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ ইসলামী আইন ও বিচার মা বাড়িতে থাকলে বাড়ির পরিবেশ যেমন থাকে, মায়ের অনুপস্থিতিতে তা অনেকটা বদলে যায়। তখন সন্তানদের দেখা-শোনার দায়িত্ব কাজের লোক, প্রতিবেশী বা আত্মীয়ের উপর বর্তায় । কিন্ত্র মায়ের কাজ মাকেই মানায়; অন্যকে নয়। মায়ের সাহচর্য না পেলে সন্তান নিরাপত্তার অভাব অনুভব করে । মায়ের অভাব সন্তানের আবেগের জগতে আলোড়ন সৃষ্টি করে। এ প্রসঙ্গে বেনজামিন স্পোক লিখেছেন যে, “একটি বাইশ মাসের বাচ্চাকে একজন অপরিচিত মহিলার কাছে রেখে মা কাজে গেলেন। কিন্তু দেখা গেল, মা কাজ থেকে বাড়ি আসার পর সন্তান কিছুতেই মাকে ছাড়ছে না এবং অপরিচিত মহিলাকেও কাছে আসতে দিচ্ছে না ।” অন্য একটি গবেষণায় দেখা গেছে যে, কর্মজীবী মায়েদের সন্তানদের আচরণভ্রনিত সমস্যা বেশি হয়ে থাকে তুলনামূলকভাবে যাদের মায়েরা বাইরে কাজ করে না তাদের সন্তানদের চেয়ে। শৈশবে শিশুদের ব্যক্তিত্বের বিকাশ নির্ভর করে মায়ের সাথে গভীর সম্পর্কের উপর । কাজেই এ সময়ে মায়ের অনুপস্থিতি সন্তানের জীবনে নানারকম অমঙ্গল ডেকে আনতে পারে। এসব সন্তান নিজেদেরকে অবহেলিত এবং অসহায় মনে করে। একজন মনোচিকিৎসক বলেছেন, 115 01910101017 01 1719109%0101)1750101 06 016 ০1105 ০1/9180101 15 0908119 11) [01000161017 00 006 9) (0061 01 [011591081 210 67700001781 21956008 010 016 021. 01 0110 78101005.৫৯ সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরে এসে নানা কাজ এবং সন্তানের বিতিন্ন দাবি মেটাতে মায়েরাও অধৈর্য হয়ে পড়েন। ফলে মাও কখনও কখনও সন্তানকে সমালোচনা করেন আবার গালমন্দও করে থাকেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 076 ০01001160 502011 01 59117 /16, 10000861270 0105106 21700109556 19705 (0 10816 171011618. 1700119 (1160, ৮/101) ০0796000611 06611185 021011901111-৬ অনেক সময় মায়েরা সন্তানের প্রতি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না বলে বিভিন্ন জিনিস এনে তাদের খুশি করার চেষ্টা করেন। কিন্ত এর ফলে সম্তানগণ লোভী হয়ে যেতে পারে। কাজেই পারিবারিক শান্তি এবং সন্তানের সুষ্ঠু ও স্বাভাবিক বিকাশের কথা মাকে অবশ্যই ভাবতে হবে। মায়েরা প্রয়োজনে চাকুরি করতে পারেন, তবে সন্তানের মঙ্গল এবং পারিবারিক জীবনের শান্তি যদি তাতে ব্যাহত হয়, তাহলে মাকে সিদ্ধান্ত নিতে হবে সন্তান এবং চাকুরি দুটোর মধ্যে কোনটা বেশি জরুরি । ৭৯ কামরুদ্দোজা বেগম, শিশু-বিকাশে মনোবিজ্ঞান ও পরিবারের ভূমিকা, বাংলা একাডেমী বিজ্ঞান পরিকা, ৩০ বর্ষ ২ সংখ্যা ৩২ বর্ষ ১ম সংখ্যা, ডিসেম্বর ২০০৩-জুন ২০০৫, পৃ ১২০ //4.10907079071.00)

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।