ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ইসলামী আইন ও বিচার অবতীর্ণের পর রাসূলুল্লাহ সা. এর যুগে মুমিন নারীগণ কীভাবে এই আয়াতের বিধান পালন করতেন এবং কীভাবে তাঁদের গৃহাভ্যন্তরে অবস্থান তাদের সামাজিক কাজে অংশগ্রহণে বাধা হয়ে দীড়ায়নি সে বিষয়গুলো বিশ্লেষণ করা | | সুন্নাহ দ্বারাও প্রমাণিত হয় যে, নারীগণ তাদের প্রয়োজনে ঘরের বাইরে বের হতে পারবে । আয়িশা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন, ৫৬৮ ০৯১ ১5498 84 তোমাদের প্রয়োজনে তোমাদেরকে বাইরে বের হওয়ার অনুমতি দেয়া হয়েছে।*১ এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নারীরা প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবে। তাছাড়া শরীয়া যে সব ব্যাপারে অনুমতি দিয়েছে সে সব ব্যাপারে কোন সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকলে অনুমতির বিধানই বহাল থাকবে । এ বিষয়টি মাকাসিদুশ শরীয়াহ-এর আলোকে বিবেচনা করলেও দেখা যায়, ইসলাম তার অনুসারীদের ওপর কোন কষ্ট বা কঠিন বিষয় আরোপ করে না। আর নারীদের প্রয়োজনে তাদেরকে ঘরের বাইরে বের হওয়ার অনুমতি না দিলে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়বে । এ ব্যাপারে কুরআনী মূলনীতি হলো : €৮ ১০ ৪6০৬০ ৯ তিনি আল্লাহ) দীনের ব্যাপারে তোমাদের ওপর কোন কঠোরতা আরোপ করেননি ।৩২ এই মূলনীতির ভিত্তিতে বলা যায়, নারীদের প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া বৈধ। এই প্রয়োজন কখনো ব্যক্তিগত হতে পারে, কখনো হতে পারে সামাজিক। উভয় অবস্থায়ই অন্যান্য শররী নীতিমালা প্রতিপালন করে নারীরা ঘরের বাইরে বের হতে এবং প্রয়োজনীয় কাজ করতে পারবে। ৩. পুরুষের সাথে অবাধ মেলামেশা ও নির্জনবাস না করা যে পুরুষকে বিবাহ করা হারাম নয় এমন পুরুষের সাথে অবাধ মেলামেশা ও নির্জনে কাজ করা কোন মুসলিম নারীর জন্য বৈধ নয়। একইভাবে তা কোন পুরুষের জন্যও বৈধ নয়। আব্দুল্লাহ ইবনু আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সা. কে বলতে শুনেছি, তিনি বলেন, ৮০ ৫০১ ২ ঘি 5554 30 ৪9০৯০ 2৯45 ৯” প্রাগুক্ত, পৃ. ২৩ ৩. ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় ; আত-তাফসীর, পরিচ্ছেদ : সূরাতুল আহযাব, প্রাণুক্ত, হাদীস নং-৪৫১৭ ৩. আল-কুরআন, ২২ : ৭৮ ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।