নারীর কর্মের অধিকার ও ইসলাম ৩৫ নারীর কর্মের অধিকার প্রসঙ্গে ইসলামের অবস্থান সুস্পষ্ট ও সব্যাখ্যাত। ইসলাম নারীকে ঘরের মধ্যে যে কোন বৈধ কর্ম সম্পাদন করতে, প্রয়োজনে ঘরের বাইরে যেতে নিষেধ করেনি বরং অনুমতি দিয়েছে। রাসূলুল্লাহ সা. এর যুগ থেকে বর্তমান পর্যস্ত কুরআন, সুন্নাহ ও ইতিহাস পর্যালোচনা করে আলিমগণ নারীর কর্মের অধিকারের ব্যাপারে কিছু নীতিমালা প্রণয়ন করেছেন। ইসলামী শরীয়াহ নির্ধারিত এসব নীতিমালা অনুসরণ করে একজন মুসলিম নারী ঘরের বাইরে যে কোন কাজ করতে পারবে বলে আলিমগণ মত দিয়েছেন।*৮ ইসলাম উপার্জনের জন্য নারীকে মাঠে-ময়দানে কাজ করতে যেমন আদেশ করেনি, তেমনি নিষেধও করেনি। এটি মৌলিকভাবে বৈধ বিষয়। তবে এই বৈধতা শররী নীতিমালা, মাকাসিদুশ শরীয়াহ (09150095 ০06 51191191)) এবং অকল্যাণ দূরীকরণ ও কল্যাণ অর্জনের শরয়ী মূলনীতির আলোকে পর্যালোচনা করে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সামথিক বিপর্যয় অনিবার্ধ। একজন মুসলিম নারী যদি শরয়ী নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে ঘরে এবং বাইরে শ্রম প্রদান করে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আখিরাতে যেমন ছাওয়াব প্রদান করবেন, তেমনি দুনিয়ায়ও তাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, €৮ন ৩৫০৯ ৩922০ ৮১০০৩ ভন এ শান) ০৬০৬৯ অতঃপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কোন নর অথবা নারীর কর্ম বিফল করি না; তোমরা একে অপরের অংশ ।৯ নিম্নে নারীর কর্মের ব্যাপারে ইসলামী শরীয়াহ নির্ধারিত নীতিমালা আলোচনা করা হলো ১. কর্মটি মৌলিকভাবে শরীয়াহ সম্মত হতে হবে নারী যে কাজটি করবে সেটি মূলগতভাবে ইসলামী শরীয়াহ-এর দৃষ্টিতে বৈধ বা হালাল হতে হবে। পুরুষের মত নারীও বৈধ যে কোন কাজে শ্রম বিনিয়োগ করতে পারবে । যেমন, বৈধ ব্যবসায়-বাণিজ্য, শিক্ষকতা, ডাক্তারি, নার্সিং মহিলা পুলিশিং ইত্যাদি। শরীয়ার দৃষ্টিতে বৈধ নয় এমন কোন কাজে শ্রম বিনিয়োগ করা নারী-পুরুষ কারো জন্য বৈধ নয়। যেমন, মদ তৈরি, বহন, পরিবেশন, বিত্রি সুদি কারবার; পতিতাবৃত্তি ইত্যাদি । ৯৮ ফযল ইলাহী যহীর, আত-তাদাবীর আল-ওয়াকিয়্যাহ মিনায বিনা ফিল ফিকহিল ইসলামী, পৃ. ৬২৫; মাকিয়্যা মির্জা, মুশকিলাডুল মারআতিল মুসলিমা আল-সু'আসিরা) পৃ. ২৮২-২৯০ঃ আব্দুর রব নাওয়াবুদ্দীন, আমালুল মারআতি ওয়া মাওকাফুল ইসলামী মিনহ, পৃ. ১৭৪-১৯৯ আল-মারআতুল মুসলিমাহ ওয়া ফিকহুদ দা'ওয়াতি ইলাল্লাহ, পৃ. ৩৪৯ দ্রঃ আহমাদ সামী, যাওয়াবিতু খুরজিল মারআহ লিল আমাল ৯* আল-কুরআন, ০৩ : ১৯৫ ///৬/.091090281-0007
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।