ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মানবসম্পদ উন্নয়নে ইসলাম ২৩ ১. কুরআন অধ্যয়ন কুরআন হচ্ছে মুমিনের গাইড লাইন, জীবন বিধান। এর মধ্যে আল্লাহ তাআলা তোলার জন্য সবার আগে তাই কুরআন অধ্যয়ন করা প্রয়োজন। কুরআন অধ্যয়ন বলতে শুধু দেখে দেখে তিলাওয়াত বুঝায় না। বরং কুরআন অধ্যয়ন হলো এর মর্মার্থ, তাৎপর্য ও গুরুতু অনুধাবন করে পড়া । শুধু দেখে দেখে কুরআন তিলাওয়াত করলে চরিত্রের ওপর তার সর্বব্যাপক প্রভাব পড়বে না। তাই সুন্দর চরিত্র গড়ে তুলতে হলে বুঝে কুরআন তিলাওয়াত করতে হবে। বুঝে কুরআন তিলাওয়াত না করে শুধু দেখে তিল্লাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, কিন্ত্ব তাতে কুরআন নাযিলের উদ্দেশ্য সাধিত হবে না। কুরআন নাযিলের উদ্দেশ্য হল, কুরআনকে চরিত্রে পরিণর্ত করা । যেমন আল্লাহর রাসূল স.-এর ইস্তিকালের পর সাহাবীগণ যখন তার চরিত্র সম্পর্কে জানতে চাইলেন, আয়িশা রা. বিনা দ্বিধায় বলে দিলেন, 44 4 02। 3558 “তোমরা যে কুরআন পড় সে কুরআনই তার চরিত্র ।”৫৯» একজন ব্যক্তি যদি দাবি আদায় করে আল-কুরআন তিলাওয়াত করেন, তাহলে কুরআনই তাকে পথ দেখিয়ে দেবে। আর কুরআন মাজীদের শিক্ষা ব্যক্তির আত্মিক-আচরণিক ও বৈষয়িক উন্নতিতে সন্দেহাতীতভাবে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হবে। ২. হাদীস অধ্যয়ন আল-কুরআনের ব্যাখ্যা হলো হাদীস। কুরআন মাজীদে আল্লাহ তাআলা যে কোনো হুকুমের মূলনীতি বর্ণনা করেছেন। হাদীসে রাসূলুল্লাহ স. সে মূলনীতি বাস্তবায়নের পথনির্দেশ করেছেন। রাসূলুল্লাহ স. নিজে থেকে কোনো কথা বা তন্ত্র হাদীসের মাধ্যমে পেশ করেননি। আল্লাহ তাআলা বলেছেন, ক ১৮) 31 % ত-০০০৫০০১ আর তিনি (মুহাম্মাদ স.).নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। তার নিকট প্রেরিত ওহী ছাড়া এগুলো আর কিছু নয়।*২ ৭» ইমাম বুখারী, আল-আদাবুল মুফরাদ, তাহকীক : মুহাম্মাদ ফুয়াদ আব্দুল বাকী, অধ্যায় : হুসনুল খুলুক, অনুচ্ছেদ : মান দাআল্লাহ আন ইউহসিনা খুলুকাহু, বৈরূত : দারুল বাশাইর আল-ইসলামিয়্যাহ, তৃতীয় সংস্করণ, ১৪০৯হি./১৯৮৯ খ্রি. পৃ. ১১৬, হাদীস নং-৩০৮। মুহাম্মাদ ফুয়াদ আব্দুল বাকী হাদীসটির সনদ যঈফ (১) বললেও মুহাম্মাদ নাসিরদ্দীন আল-আলবানী হাদীসটির সনদকে সহীহ লি-গাইরিবহ (১১৯ ০৯) বলেছেন; সহীহ আল- আদাবুল মুফরাদ লিল ইযাম আল-বুখারী, আল-জুবাইল, সৌদি আরব : দারুস লিদ্দীক, ১৪২১ হি., হাদীস নং-২৩৪/৩০৮ ও ৫২ আল-কুরআন, ৫৩ : ৩-৪ ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।