ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ ইসলামী আইন ও বিচার * ফাত্ওয়া বিভাগে কর্মরত শিক্ষকবৃন্দের কাজে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত আলেমগণের চুক্তি ভিত্তিক নিয়োগ দান। * সংশিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দের জন্য উপযুক্ত সম্মানী প্রদান করা। * দৃষ্টিভঙ্গির প্রসারতার জন্য সময় সময় বিভিন্ন মাদরাসার ফকীহগণের মধ্যে মতবিনিময়ের ব্যবস্থা করা। * জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফিকৃহি বিষয়ে একাডেমিক সেমিনারের আয়োজন করা। * সময় সময় ছাত্র ও শিক্ষকবৃন্দের শিক্ষাসফরের আয়োজন করা । * মাদরাসা-ই-আলিয়ার ফিক্হ শাস্ত্রের প্রাচীন কিতাবাদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণের ব্যবস্থা করা। * মাদরাসার লাইব্রেরির ফিকহ ও অন্যান্য বিষয়ের কিতাবাদি আধুনিক ক্যাটালগ পদ্ধতিতে সাজানোর ব্যবস্থা করা। * মাদরাসার লাইব্রেরিতে দক্ষ জনবল বৃদ্ধি করা। * জটিল মাসআলা মাসাইল ও ফাতওয়া প্রদানের ক্ষেত্রে আধুনিক বিশ্বের অভিজ্ঞ আলেমগণের সাথে টেলিকনৃফারেন্গের ব্যবস্থা করা । * মাদরাসার ফিক্হ বিভাগের জন্য আলাদা [7.1] ও ড/95115 থাকা । যাতে পারে এবং ব্যাপক জনমত গঠন করতে পারে। উপসংহার মাদরাসা-ই-আলিয়ার ইতিহাস প্রায় ২৩৫ বছরের ইতিহাস। দীর্ঘ সময় ও পথ পাড়ি দিয়ে এ প্রতিষ্ঠানটি দেশ ও জাতির কল্যানেঅসামান্য অবদান রেখে চলেছে। তৎকালীন ইংরেজ সরকারের উদ্দেশ্য ছিল ফিক্হ শাস্ত্র অধ্যয়ন করে এদেশের মুসলমানগণ শুধু কাজি ও মুন্সেফের পদ লাত করবে । কিন্ত মহান আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। তিনি তার রঙ্গে এ প্রতিষ্ঠানটিকে রঞ্জিত করেছেন। অনেক বড় বড় খ্যাতনামা মুহাদ্দিস, মুফাস্সির ও ফকীহ এ প্রতিষ্ঠানটির গৌরবমালায় এক একটি হীরকখণ্ডের মত উজ্জ্বল, যা থেকে আজও আলো বিচ্ছুরিত হচ্ছে। পথহারা মানুষ পথ পাচ্ছে। এ প্রতিষ্ঠানটির প্রতি সংশ্লিষ্ট সকল মহলের সুদৃষ্টি কামনা করছি। ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।