সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর সিলেবাসে ফিকহশাস্ত্ ১৪৫ “'আকাইদ ও ফিকৃহ নামে মাদরাসা বোর্ড বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে মানসম্মত বই প্রণয়ন করে। এতে শিক্ষার্থীর মানস ও মননে পূর্বের তুলনায় বর্তমানে অনেক পরিবর্তন ঘটেছে এবং মাসআলা ও মাসা'ইলের ক্ষেত্রে স্বচ্ছ ধারণার সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে আলিম শ্রেণি সিলেবাস পূর্বানুরূপ বহাল রাখা হয়। এতে বিশেষ কোন পরিবর্তন লক্ষ্য করা যায় না। ২০০৬ সাল পর্যন্ত মাদরাসা বোর্ডের অধীনে ফাযিল ও কামিল শ্রেণির ফিকৃহ শাস্ত্রের সিলেবাস পূর্বানুরূপ বহাল রাখা হয়। ২০০৭/০৮ সাল থেকে মাদরাসার ফাযিল ও কামিল শ্রেণিঘ্য়কে ফাযিল বি.এ (পাস) এবং কামিল এম.এ মান দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যত্ত করা হয় এবং সমৃদ্ধ সিলেবাস প্রণয়ন করা হয়। লক্ষ্য করা যায়, মাদরাসা বোর্ডের তুলনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, পরীক্ষার ধরন ও প্রশ্রপত্রের মানে উল্লেখযোগ্য. পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট পরিবর্তন ঘটেছে। পূর্বে ফাযিল ও কামিলের ২ বছরের কোর্সে একবার বোর্ড পরীক্ষায় অংশহণ করতে হত। এখন বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল ৩ বৎসরের কোর্সে আলাদা আলাদা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া স্বাপেক্ষে পরবর্তী বর্ষে ভর্তি হতে হয়। এভাবে ফাযিলের ৩য় বর্ষে এবং কামিলের ২য় বর্ষে চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীরাই বি.এ ও এম.এ এর সনদ লাভ করে। প্রস্তাবনা »* ' ফিক্হ শাস্ত্রের সিলেবাস আরও যুগোপযোগী করার জন্য বিশেষ কমিটির মাধ্যমে সিলেবাস প্রণয়ন। * ফাযিল আল-ফিক্হ বি.এ. অনার্স কোর্স চালু করণ । * প্রতিষ্ঠানে ফাতাওয়া বিভাগ চালু করা। * শিক্ষানবীস ছাত্রদের দ্বারা জটিল মাসআলার সমাধান করে লিখিত ফাত্ওয়া প্রদানের ব্যবস্থা করা। * ফাত্ওয়া বিভাগে ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক কিতাবাদি রাখার ব্যবস্থা করা । * ফাত্ওয়া বিভাগে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করা, যাতে আধুনিক মাসআলা সম্বন্ধে জ্ঞাত হওয়া যায়। * প্রতি তিন মাস/ছয় মাস অন্তর ইতঃপূর্বে সমাধানকৃত মাসআলাসমূহের সংকলন প্রকাশ করা। * সময় সময় নির্ভরযোগ্য ও গবেষণাধর্মী লেখা প্রকাশ করা । //4.10907079071.00)
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।