ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ ইসলামী আইন ও বিচার (২) ইসলামী বিচার ব্যবস্থা : কাযা শব্দের অর্থ, গুরুত্ব, মৌলিক শর্তাবলি ও আদব; ইসলামে বিচার ব্যবস্থার ইতিহাস, রীতি, বৈশিষ্ট্য ও পদ্ধতি; বিচারক হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা; দাবি ও তার প্রমাণাদি । (৩) ইসলামী রাজনীতি ও শাসন ব্যবস্থা : ইসলামী রাজনীতি ও শাসন ব্যবস্থার সংজ্ঞা, শাসকের যোগ্যতা ও অধিকার, শাসক ও শাসিতের অধিকার, শাসক নির্বাচন পদ্ধতি, ইসলামী সংবিধানের রূপরেখা । (৪) ফাত্ওয়া দেয়ার অধিকার, নিয়ম, শর্ত, ও আদব : ফাত্ওয়ার সংজ্ঞা ও হুকুম, ফাতাওয়া দেওয়ার অধিকার, নিয়ম, শর্ত ও আদবসমূহ, মুফতী ও বিচারকের মধ্যে পার্থক্য। ফিকহ ৪র্থ পত্রের অধীনে ফিকনহুল ইকতিসাদ শিরোনামে মুহাম্মাদ জামাল প্রণীত আল-ইকতিসাদুল ফিকহী ও এম.এ. হামীদ প্রণীত ইসলামী অর্থনীতি গ্রন্থয় পড়ানো হয়। এ দুটি গ্রন্থের সাথে সহায়ক গ্রন্থ হিসাবে ইমাম আবু ইউসুফের কিতাবুল খারাজ, ড. ইউসুফ আল কারাযাবী-এর ফিকমুয যাকাত ও মুফতী মুহাম্মদ শফী' ও মুফতী ওলি হাসান-এর শরীয়তের দৃষ্টিতে বীমা শিল্প গ্রস্থাবলির নাম সিলেবাসে রয়েছে। এ পত্রে যেসব বিষয় পড়ানো হয় সেগুলো হলো, ইসলামী অর্থনীতির সংস্ঞা, প্রকৃতি ও পরিধি; ইসলামী অর্থনীতির মূলনীতি; ইসলামী অর্থনীতির মৌলিক উপাদান (যাকাত, উশর, খারাজ ও সাদাকাহ); সুদ ও মুনাফা; ইসলামী বীমার সংজ্ঞা, উৎপত্তি ও ক্রমবিকাশ; চাহিদা ও যোগান; ভোক্তা ও ভোক্তার আচরণবিধি ও ভারসাম্য; মালিকানা স্বত্ব ও মালিকানা অর্জনের পদ্থাঃ সম্পদ বন্টন ব্যবস্থা, উৎপাদন এর উপকরণ ও উৎপাদনবিধি; মজ্জুরি, মজ্জুরি ব্যবস্থা, শ্রমিকের অধিকার, শ্রমিক-মালিক সম্পর্ক) মূল্য ও বাজার ব্যবস্থা; ইসলামের দৃষ্টিতে মৃল্য নির্ধারণ; আন্তর্জাতিক বাণিজ্য; কর ব্যবস্থা, ইসলামের দৃষ্টিতে কর, যাকাত ও কর ব্যবস্থার মধ্যে পার্থক্য; পুঁজিবাদ, সমাজতন্ত্র ও ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য; ইসলামী ব্যাংকের সংজ্ঞা, উৎপত্তি ও ক্রমবিকাশ 1৫২ পর্যালোচনা সার্বিক পর্যালোচনায় দেখা যায়, বৃটিশ যুগ থেকে বৃটিশ উত্তর যুগে ফিক্‌হ শাস্ত্রে পাঠ ও পঠনে বেশ গতি পেয়েছে। সিলেবাসের মান ও কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। এদিকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে গঠিত যেমন- ১৯৭৫, ১৯৮৫, ২০০০ এবং সর্বশেষ ২০১০ সালে নতুন শিক্ষানীতির আলোকে উন্নততর সিলেবাস প্রণয়ন করা হয়। সে আলোকে দাখিল ১ম থেকে ৯ম/১০ম শ্রেণি পর্যস্ত ৭২ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবর্তিত কামিল এম. এ (হাদীস, তাফসীর, ফিকহ ও আদব) বিভাগের সিলেবাস, রেজিস্ট্রার, ই. বি. কুষ্টিয়া ২০০৭, পৃ. ২৮-৩০ ///.109070790791.00)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।