১৪০ ইসলামী আইন ও বিছার বাদাইউস সানাই", কামালুদ্দীন ইবনুল হুমাম প্রণীত শারহু ফাতহিল কাদীর ও একদল বিশেষজ্ঞ প্রণীত ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন খঙ্থত্রয় সিলেবাস রয়েছে। এই কোর্সে ইবাদাত ও মু'আশারাহ বিষয়ে নির্ধারিত পাঠ্য কিতাব থেকে কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, কিতাবুল আইমান ওয়ান আইন বিষয়ে বিবাহ, স্ত্রীর ভরণ-পোষণ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মহ্র, বিবাহ বিচ্ছেদ, সন্তানের বংশ পরিচয়, জন্মের বৈধতা ও স্বীকৃতি, সম্পত্তির অভিভাবকত্, আত্মীয়দের অধিকার বিষয়াবলি পাঠ্যতুক্ত রয়েছে। তাছাড়া এ কোর্সে পাঠ্য হিসেবে রয়েছে বিভিন্ন সময়ে জারিকৃত অধ্যাদেশ যেমন ১. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১; ২. মুসলিম পারিবারিক আইন বিধিমালা ১৯৬১; ৩. মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৪; ৪. মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৪ (সংশোধিত); ৫. মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৫; ৬. পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫। | ফিকহ ২য় পত্র শিরোনামে উসৃলুল ফিকহ বিষয়ের জন্য নির্ধারিত পাঠ্য কিতাব হলো ইমাম ফখরুল ইসলাম আলী ইবনে মুহাম্মাদ আল-বাযদাৰী প্রণীত উসূলুল বাযদাবী। এ পত্রের অধীনে উল্লিখিত গ্রন্থটির আনওয়াউল “ইলম হতে “মুতাবা'আতু আসহাবিন নাবিয়িযি ওয়াল ইকতিদাউ বিহিম' এর শেষ পর্যন্ত পড়ানো হয়। সহায়ক গ্রন্থ হিসেবে উস্ূলুস সারাথসী, ইমাম শাফী প্রণীত আর-রিসালাহ ও সাইফুদ্দীন আল-আমিদী প্রণীত আল- ইহকাম ফী উসৃলিল আহকাম গ্রন্ত্রয়ের নাম সিলেবাসে রয়েছে। এ পত্রের অধীনে মুহাম্মদ ইব্ন আব্দুর রহমান আল-হানাফী প্রণীত তাসহীলুল উসূল ইলা ইলমিল উস্ূল গ্রন্থটিও পাঠ্য। এ গ্রন্থ থেকে মুকাদ্দামা ফী তারীফি ইলমিল উসূল ওয়াল ফিক্হ হতে 'যিকরু মান আল্লাফা মিন উসূলি মিনাল হানাফিয়্যাতি ওয়া গায়রিহিম' পর্যস্ত পড়ানো হয়। ফিকহ ওয় পত্রে তারীখু ইলমিল ফিকৃহ (ফিক্হ শাস্ত্রের ইতিহাস) শিরোনামে পাঁচটি পাঠ্য বই রয়েছে। গ্রন্থগুলো হলো ১. ড. মুহাম্মাদ আল-সায়েস প্রণীত তারীখু ইলমিল ফিক্হিল ইসলামী; ২. ড. উমার সুলাইমান আল-আশকার প্রণীত তারীখু ইলমিল ফিক্হিল ইসলামী; ৩. মুফতী আমীমুল ইহসান প্রণীত তারিখে ইলমে ফিক্হ;ঃ 8. আবুল খাইর আহমাদ ইবনে মুস্তাফা প্রণীত তাবাকাতুল ফুকাহা; এবং ৫. ইবনুল কায়্যিম প্রণীত ইলামুল সুআক্কিঈন (১ম খণ্ড)। এ পত্রের অধীনে যেসব বিষয় পড়ানো হয় সেগুলো হলো : ফিকহ শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ, ফিক্হ শাস্ত্রের প্রয়োজনীয়তা, ফিকহ ও তাশ্রী-এর মধ্যে পার্থক্য, ইসলামী আইন ও মানবরচিত আইনের মধ্যে পার্থক্য, ফিক্হ শাস্ত্র সংকলনের ইতিহাস, মাযহাবসমূহের উৎপত্তি, ক্রমবিকাশ ও অবদান, বিভিন্ন মাযহাবে ফিকহ পরিভাষা, প্রত্যেক মাযহাবের সূচনা প্রেক্ষাপট, মুসলিম বিশ্বে ইসলামী আইনের সমসাময়িক উন্নয়ন ও পরিকল্পনা । //4.10907079071.00)
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।