১৩৬ ইসলামী আইন ও বিচার ইসলামিক স্টাডিজ এবং আল হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ ৪ বছরের অনার্স কোর্স চালু করে। তবে এখনো ফিক্হ বিষয়ের কোন অনার্স কোর্স চালু হয়নি। পূর্বের সিলেবাস অনুযায়ী ১ম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত গতানুগতিক ধারায় ১০০ নম্বরের রচনামূলক প্রশ্নোত্তর ধারায় ছিল। স্কুলের শিক্ষা ধারার সাথে মিল রাখতে যেয়ে ৯৬/৯৭ সাল থেকে প্রতি বিষয়ে ২০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্রোত্তর ব্যবস্থা চালু করে। উক্ত ধারাকে আরো গতিশীল করে ২০০৪ সালে ৩৫টি বহুনির্বাচনী প্রশ্ন থেকে ২৫টি প্রশ্থোত্তর (২৫২৫০) ধারা চালু করে। বর্তমানে ফিক্হ শাস্ত্রে উক্ত ধারা চালু আছে। বর্তমানে কোন কোন বিষয়ে সৃজনশীল ধারা চালু করা হয়েছে। সেখানে ৬০ নম্বর সৃজনশীল ও ৪০ নম্বরে বহুনির্বাচনী (]%[.0.) ব্যবস্থায় 0.1. পদ্ধতি ব্যবহার করে পরীক্ষার ধারা চালু আছে। ২০১০ সাল থেকে ৮ম শ্রেণিকে জে.ডি.সি জুনিয়র দাখিল সার্টিফিকিট) কোর্স হিসেবে গণ্য করে বোর্ডের অধীনে ১ম সার্টিফিকেট পরীক্ষা চালু করে। বর্তমান শিক্ষানীতির আলোকে ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যস্ত ফিকৃহ শান্ত্রটি 'আকাইদ ও ফিকহ নামে পাঠ্যভুক্ত আছে। ইবতিদায়ী ১ম শ্রেণিতে “আকাইদ ও ফিকহ শিরোনামের পাঠ্য বই থেকে ঈমান, নবী-রাসূল, ইসলাম ও কুরআন মাজীদ ওযু ও গোসল, আযান ও নামায, আখলাক ও দুয়া ইত্যাদি বিষয়াবলি, ২য় শ্রেণিতে “আকাইদ ও ফিকহ শিরোনামের পাঠ্য বই থেকে ঈমান, নবী-রাসূল, আসমানী কিতাব ও ফেরেশতা, তাহারাত, ওযু, আযান- সালাত, আখলাক ও দুয়া বিষয়াবলি,৪১ ৩য় শ্রেণিতে একই শিরোনামের পাঠ্য বই থেকে “আকাইদ, তাওহীদ, ঈমান ও আল-আসমাউল হুসনা, নবী-রাসূল, আসমানী কিতাব, ফেরেশতা-আখিরাত, তাহারাত, আখলাক ও দুয়া বিষয়াবলি,” ৪র্থ শ্রেণিতেও একই শিরোনামের পাঠ্য বই থেকে আকাইদ, ঈমান, নবী-রাসূল, কুরআন মাজীদ, ফেরেশতা, আখিরাত, কিয়ামত, তাকদীর, তাহারাত, সালাত, সাওম, যাকাত, হজ্জ, আখলাক ও দুয়া বিষয়াবলি, ৫ম শ্রেণিতেও 'আকাইদ ও ফিক্হ শিরোনামের পাঠ্য বই থেকে ঈমান, ইসলাম, শিরক, কুফর, ফরয, ওয়াজিব, হালাল, হারাম, ওযু, গোসল, ইবাদাত, দুই “ঈদের নামায, যাকাত, হজ্জ, চার ইমাম, দুয়া ও মুনাজাত বিষয়াবলিঃ5 পাঠ্যতুক্ত রয়েছে। ? ড. নজরুল ইসলাম আল মারুফ, আ.ন.ম. মাহবুবুর রহমান ও মোহাম্মদ নাজমুল হুদা খান, আকাইদ ও ফিকহ, ইবতেদায়ি প্রথম শ্রেণি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড , ঢাকা, ২০১৩, পৃ. ৩-৪ ১ প্রাগুক্ত, দ্বিতীয় শ্রেণি, পৃ. ৩-৪ ** প্রাগুক্ত, তৃতীয় শ্রেণি, পৃ. ৩-৪ ”০ আবূ সালেহ মোঃ কুতবুল আলম, আবু জাফর মোহাম্মদ নুমান ও মোহাম্মদ নাজমুল হুদা খান, আকাইদ ও ফিকহ, চতুর্থ শ্রেণি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা, ২০১৩ পৃ. ৩-৪ ** প্রাগুক্ত, পঞ্চম শ্রেণি, পৃ. ৩-৪ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।