সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর সিলেবাসে ফিকহশাস্ত্ ১৩৫ ফাষিল (বিজ্ঞান) এর সিলেবাসে ফিকহ কিংবা উসূলুল ফিক্হ শাস্ত্রের কোন বিষয় রাখা হয়নি। কামিল (ফিকহ) ২ বৎসরের কোর্সের সিলেবাসে ফিক্হ শান্ত ফিক্হ বিষয়ে কামিল-এ ৫ম পত্র (ফিকহ ১ম পত্র) নামে ইমাম আবূ জাঁফর আত- তাহাবী প্রণীত শারহু মা'আনিল আছার কিতাব (পূর্ণাঙ্গ) এবং ৬ষ্ঠ পত্র (ফিক্হ ২য় পত্র) নামে ইবনু নুজাইম মিসরী প্রণীত আল-আশবাহ ওয়ান নাযাইর গ্রন্থের আল- কাওয়াইদুল কুল্লিয়্যাহ (পূর্ণাঙ্গ) ও কিতাবুল কাযা (পূর্ণাঙ্গ) পাঠ্য ছিল। ৭ম পত্র (উসূলুল ফিকহ ১ম পত্র) শিরোনামে ফখরুল ইসলাম আল-বাযদাবী প্রণীত উসূলুল বাযদাবী (১ম ও ২য় খণ্ড) ও উসুলুল কারখী (১ম ও ২য় খণ্ড, পূর্ণাঙ্গ) সিলেবাসভুক্ত ছিল। ৮ম পত্র উেসূলুল ফিক্হ ২য় পত্র) শিরোনামে উসূলুল বাযদাবী-এর ৩য় ও ৪র্থ খণ্ড এবং মুফতী আমীমুল ইহসান-এর আদাবুল মুফতী পাঠ্য ছিলো। ১০ম পত্র (ইসলামের ইতিহাস ২য় পত্র আধুনিক যুগ) শিরোনামে ফিক্হ শাস্ত্রের ইতিহাস পড়ানো হতো । প্রত্যেক পত্রেই বোর্ড পরীক্ষায় মোট নম্বর ছিল ১০০ করে এবং সময় ছিল ৪ ঘণ্টা ।৬ উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১ম শ্রেণি থেকে আলিম পর্যন্ত প্রায় একই রকম সিলেবাস বলবৎ ছিল। পরীক্ষা পদ্ধতি, প্রশ্রপত্রের ধরন ও সিলেবাসের কিছু পরিবর্তন বিভিন্ন সময়ে হয়েছে । এদিকে ২০০৬ সাল পর্যন্ত ফাযিল ও কামিল শ্রেণির সিলেবাস মাদরাসা বোর্ডের অধীনেই ন্যস্ত ছিল। ২০০৭/০৮ সাল থেকে উক্ত শ্রেণিদ্বয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয় এবং কর্তৃপক্ষ বি.এ. (3./৯.) ও এম.এ. 0.4.) মানের সিলেবাস প্রণয়ন করে যা অদ্যাবধি চালু আছে। ২০১০ সালের নতুন শিক্ষানীতির আলোকে মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাস কিছু পরিবর্তন ও পরিবর্ধনসহ উক্ত সিলেবাস দীর্ঘদিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের সকল আলিয়া মাদরাসায় চালু ছিল। ২০১০ সালে প্রণীত নতুন শিক্ষানীতির আলোকে ১ম শ্রেণি থেকে আলিম স্তর পর্যস্ত নতুন সিলেবাস প্রণয়ন করা হয়। এতে ফিক্হ শাস্ত্রের ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন আনা হয়। তবে আলিম স্তরের সিলেবাস পূর্বানুরূপ বহাল রাখা হয়। ২০০৮ সাল থেকে মাদরাসার ফাযিল ও কামিল শ্রেণিসমূহকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে ন্যস্ত করা হয়। তখন থেকে ফাযিল শ্রেণি ৩ বৎসর মেয়াদী বি.এ/ বি.এস.সি/ বি.এস.এস/ বি.টি.আই (পাস) কোর্স চালু করে এবং নতুন সিলেবাস প্রণয়ন করে। এভাবে কামিল শ্রেণিকে এম.এ. মান দেয়া হয়, যা দীর্ঘ ১০০ বছর যাবৎ উপেক্ষিত ছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে আল-কুরআন গ্যানভ ৩৯ শিক্ষাক্রম ও পাঠ্যসূচি, কামিল পরীক্ষা-২০০৬, কারিকুলাম এন্ড টেকস্টবুক উইং, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড , ঢাকা, ২০০৪, পৃ ১২০ ///৬/.091090281-0007
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।