ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ ইসলামী আইন ও বিচার দাখিল ৫ম হতে ৮ম শ্রেণি পর্যস্ত আকাইদ ও ফিক্হ শাস্ত্রের আরো উচ্চতর পাঠ সিলেবাসতুক্ত করা হয়। কিন্তু তখন পর্যন্ত ফিকহ ও “আকাইদ বিষয়ের কোন্‌ কোন্‌ পাঠ বা পরিচ্ছেদ সিলেবাসতুক্ত ছিল তা জানা যায় না।৩ এভাবে দাখিল ৯ম ও ১০ম শ্রেণির মানবিক, বিজ্ঞান, মুজাব্বিদ ও হিফযুল কুরআন বিভাগে ফিক্‌হ হিসাবে আবুল হুসাইন আহমদ ইব্‌ন মুহাম্মদ প্রণীত মুখতাসারুল কুদূরী এবং উসূলল ফিক্হ হিসাবে আল্লামা নিযামুদ্দিন আশ-শাশী আল-হানাফী প্রণীত উসৃলুশ শাশী গরন্থদ্বয় পাঠ্য ছিল । তবে ্সদুটির কোন কোন অংশ পড়ানো হতো তা সিলেবাসে উল্লেখ নেই। আলিমের (মানবিক) ২ বৎসরের কোর্সের সিলেবাসে ফিক্হ শাস্ত্র এভাবে আলিম ২ বৎসরের কোর্সে মানবিক ও মুজাব্বিদ গ্রুপে ফিকৃহ ১ম পত্র এবং উস্লুল ফিক্হ ও ফারাইয ২য় পত্র হিসাবে পাঠ্যভুক্ত ছিল। কিন্তু আলিম বিজ্ঞান বিভাগে শুধু ফিক্হ (মানবিক বিভাগের অনুরূপ) পাঠ্যভুক্ত ছিল। তবে অতিরিক্ত বিষয় হিসাবে উসূলুল ফিক্হ (২য় পত্র) পাঠ্যতুক্ত ছিল। এ স্তরে ফিকহ (১ম পত্র) হিসাবে পাঠ্য ছিল “উবায়দুল্লাহ ইবৃন মাসউদ প্রণীত শারহুল বিকায়া-এর হজ্জ, নিকাহ, তালাক, যাবা'ইহ ও জিহাদ অধ্যায়সমূহ এবং উসূলল ফিক্হ (২য় প্র) হিসাবে পাঠ্য ছিল শায়খ হাফিয আহমদ বিন আবু সাঈদ প্রণীত নূরুল আনওয়ার-এর কিতাবুল্লাহ, সুন্নাত, ইজমা অধ্যায়সমূহ। তাছাড়া ফারাইয বিষয়ে পাঠ্য ছিল সিরাজুদ্দীন প্রণীত সিরাজী গ্রন্থের উত্তরাধিকার আইন, বন্টননামা অধ্যায়সমূহ। ফিক্হ ১ম পত্রের জন্য বোর্ড পরীক্ষায় মোট নম্বর বরাদ্দ ছিল ১০০ এবং উসূলুল ফিক্হ ও ফারাইয দুটি বিষয় মিলিয়ে মোট নম্বর বরাদ্দ ছিল ১০০1৩? ফাধিল (মানবিক) ২ বৎসরের কোর্সের সিলেবাসে ফিক্হ শাস্ত্র ফাযিল (মোনবিক) বিভাগে ফিক্হ ওয়া তারিখু ইলমিল ফিক্হ নামে পাঠ্য বই, হিদায়া-এর বুয়ু', শুফআ, কারাহিয়ঃ আশরিবা, হিবা, ওসিয়্যত অধ্যায়সমূহ এবং ইলমুল ফিক্হ-এর উৎপত্তি, ক্রমবিকাশ, ফকীহদের স্তর, ইমাম চতুষ্টয়, আসবাবুল ইখতিলাফ ইত্যাদি বিষয়সমূহ পড়ানো হতো । উসুলুল ফিক্হ নামে পাঠ্য বই নূরুল আনওয়ার-এর সুন্নাত, ইজমা, কিয়াস, ইজতিহাদ, ইসতিহসান বিষয়সমূহ সিলেবাসভুক্ত ছিল। উভয় পত্রেই বোর্ড পরীক্ষায় মোট নম্বর ছিল ১০০ করে।৬” ৩৫ ২০০০ সালের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণির সিলেবাস ৩» ২০০০ সালের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল ৯ম ও ১০ম শ্রেণির সিলেবাস ৩" কারিকুলাম এন্ড টেকস্টবুক উইং, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা, ২০০০ সালের সিলেবাস, পৃ. ২৪ ৩ প্রাণ্ুক্ত, ফাযিল, ২০০৬ এর সিলেবাস, পৃ. ১২ ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।