ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ ইসলামী আইন ও বিচার শামছুল হক কমিটি (১৯৭৫-১৯৮৫) ১৯৭৫ সালের ২২ অক্টোবর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শামছুল হককে প্রধান করে তশকালীন বাংলাদেশ সরকার ৪৭ সদস্যের একটি জাতীয় কারিকুলাম কমিটি গঠন করে উক্ত কমিটি বিভিন্ন স্তরের সিলেবাস ও কারিকুলাম তৈরি করার জন্য বেশ কয়েকটি সাবকমিটি গঠন করে। এর আওতায় মাদরাসা সিলেবাস প্রণয়ন, করার জন্যও একটি সাবকমিটি গঠন করা হয়। উক্ত সাবকমিটি মাদরাসা শিক্ষার প্রচলিত সিলেবাস ও কারিকুলাম পরীক্ষা করে ১৯৭৫ সালে নতুন একটি সিলেবাস প্রণয়ন করে। কমিটি নতুন কারিকুলাম ও এর আলোকে প্রণীত সিলেবাসকে অনুমোদন করে ।২ ১৯৭৬ সাল থেকে মাদরাসা শিক্ষা ব্যবস্থায় দাখিল স্তরে ৬ বৎসরের কোর্স চালু হয়। অন্যান্য স্তর যেভাবে ছিল সেভাবেই থেকে যায়। এই কারিকুলাম ১৯৮৪ সালে মাদরাসার সেকিউলার বিষয়গুলো আরো একধাপ উন্নীত করে স্কুলের শিক্ষার সঙ্গে এক করে দেয়া হয়। যার ফলে মাদরাসার দাখিল পরীক্ষা সাধারণ শিক্ষার মাধ্যমিক পরীক্ষার সমমান লাভ করে। সে ক্ষেত্রে একজন ছাত্র দাখিল পাশ করে কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের ১ম বর্ষে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। এভাবে মাদরাসায় আলিম পাশ করে একজন ছাত্র কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্াতক শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে । অবশ্য এ হিসাবে মাদরাসার ফাযিল পাশ করলেও স্নাতক ডিম্রীর সমান হওয়ার কথা, কিন্ত তখন তা এ মানের গণ্য করা হয়নি। যদিও এ পর্যায়ে ডিগ্রী স্তরের সিলেবাস পড়ানো হত ।২৭ ১৯৭৫ সালে প্রণীত সিলেবাস অনুযায়ী ১. ইবতিদারী (প্রাথমিক স্তর) ৪ বছর, ২. দাখিল স্তর ৬ বছর, ৩. আলিম (মানবিক) ২ বছর, আলিম (বিজ্ঞান)-২ বছর, ৪. ফাযিল (মানবিক) ২ বছর, ফাযিল (বিজ্ঞান) ২ বছর, ৫. কামিল হাদীস/ তাফসীর/ ফিক্হ/ আদব ২ বছর করা হয়।২ উপরোল্পিখিত সিলেবাস অনুযায়ী ইবতিদায়ী স্তরের ৪ শ্রেণিতেই ফিক্হ শাস্ত্র হিসাবে দীনিয়াত নামক বই পাঠ্যতুক্ত ছিল।২৯ দাখিল স্তরের ছয় শ্রেণিতেই ফিকৃহ ও উসূলুল ফিকৃহের বোর্ড কর্তৃক নির্ধারিত বই পাঠ্য ছিল।» দাখিল নবম ও দশম শ্রেণিতে ফিক্হ বিষয়ে পাঠ্য বই ছিল আবুল হুসাইন আহমদ ইব্‌ন মুহাম্মদ রচিত মুখতাসারুল কুদূরী ও উসূলুল ফিক্হ বিষয়ে পাঠ্য বই ছিল ২ ড. শরীফা সুলতানা হাসানাত, প্রাঙুক্ত, পৃ. ৭৮ ২* প্রাক, পৃ. ৭৯ ২. বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ১৯৭৫ সালের সকল শ্রেণির সিলেবাস ২» বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি স্তরের ১৯৭৫ সালের সিলেবাস ৩ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল শ্রেণির ১৯৭৫ সালের সিলেবাস //4.10907079071.00)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।