ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর সিলেবাসে ফিকহশান্ত্র ১৩১ সরকারের নিকট উপস্থাপন করে। বেঙ্গল গভর্নমেন্ট ১৯৪৭ সালের ৪ জুলাই ১৯৯০ নম্বর শিক্ষাপত্রে এ কমিটির রিপোর্ট বাস্তবায়নের নির্দেশনা প্রদান করে। সে অনুযায়ী ১৯৪৭ সালের ১ জুলাই হতে এ সিলেবাস কার্যকর হয় 1২5 ঢাকার মাদরাসা স্থানাস্তর ১৯৪৭ সালের আগস্ট মাসেই দেশ ভাগাভাগি হয়ে যায়। পাকিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পূর্ববাংলা (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানের অংশে চিহ্নিত হয়। ঢাকা পূর্ববাংলার রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে। দেশ বিভাগের মুহূর্তে গুরুতৃপূর্ণ অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাগবন্টন সম্পর্কে সকলেই অস্থিরচিত্ত ছিলেন। এই জটিল সময়ে আলিয়া মাদরাসা সম্পর্কে প্রশ্ন তোলা হয়। শিক্ষা দফতর কর্তৃক গঠিত একটি কমিটির সিদ্ধান্তক্রমে মাদরাসাকে ঢাকায় স্থানাত্তর করার ব্যবস্থা করা হয় এবং মাদরাসার তৎকালীন অধ্যক্ষ খান বাহাদুর জিয়াউল হকের প্রাণাস্তকর চেষ্টায় মাদরাসাটি ঢাকাতে স্থানান্তরিত হয়। কমিটির সিদ্ধান্ত হয় যে, মাদরাসার এ্যাংলো পার্সিয়ান বিভাগ কলিকাতাতেই থাকবে এবং আরবী বিভাগ ঢাকায় স্থানাস্তরিত হবে ।২ এ কমিটির রিপোর্ট অনুযারী- ক) ইবতিদায়ী (প্রাথমিক স্তর) ৪ বছর, খ) দাখিল ৪ বছর, গ) আলিম ৪ বছর, ঘ) ফাযিল ২ বছর, উ) কামিল ২ বছর করা হয়। লক্ষ্য করা যায়, ইবতিদায়ীর ৪র্থ বর্ষে দীনিয়াত নামক একটি কিতাৰ পাঠ্যতুক্ত ছিল যার মধ্যে ফিক্হ শাস্ত্রের বিভিন্ন বিষয়াবলি সন্নিবেশিত ছিল । এভাবে দাখিলের ৪ বর্ষেও ফিক্হশান্ত্র আলাদা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত ছিল। অনুরূপভাবে আলিমের ৪ বর্ষেও ফিকহ, উসূলুল ফিকৃহ ও ফারা“ইযের বিভিন্ন পাঠ সিলেবাসতুক্ত ছিল। এভাবে ফাধিলের ২ বর্ষে ফিকৃহ ও উসৃলুল ফিকহ সিলেবাসতুক্ত ছিল। এভাবে কামিল ফিক্হ বিভাগের জন্য ২ বৎসর মেয়াদি একটি কোর্স চালু ছিল। এ কোর্সের বিষয়াবলির মধ্যেও ফিক্হ, উসূলুল ফিক্হ, ফিক্হ শাস্ত্রের ইতিহাস ও ইফতা অন্তর্তুক্ত ছিল। উল্লেখ্য, এ সকল শ্রেণিতে বিষয় হিসাবে ফিকহ ও উসূলুল ফিকহ ইত্যাদি উল্লেখ আছে। কিন্তু উক্ত বিষয়ের কোন কোন পাঠ বা পরিচ্ছেদ সিলেবাসতুক্ত ছিল তা বিস্তারিত উল্লেখ করা হয়নি। এই সিলেবাস মাদরাসা-ই-আলিয়াসহ দেশের সকল মাদরাসায় ১৯৪৭ সালের জুলাই হতে চালু হয়ে সামান্য পরিবর্তনসহ ১৯৭৫ সাল পর্যস্ত চালু থাকে ।২৫ ২৩.1180071 0112 1৫622725017 5911285 (14402077764) 0০717721122, 1949- 475 00. 25-42 ২. আব্দুস সাত্তার, প্রাগুক্ত, পৃ. ২০৩-২০৪ ২৫. 18270710116 74207251. 5511085 (8৫425207742) 0০7721656, 1949- 47, 00. 2542 ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।