ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ ইসলামী আইন ও রিচার টাইটেল কোর্সের ফিকৃহ বিভাগের ১ম বর্ষে ফিক্‌হের দুররুল মুখতার, উস্ূলুল ফিকৃহের ইবনু নুজাইম মিসরী রচিত আল-আশবাহ ওয়ান নাযাইর, ইমাম তাফতাযানী রচিত আত-তালবীহসহ অন্যান্য গ্রন্থের মধ্যে শারহুল মাকাসিদ, আল-মাফাতিহ, শারহুত তাহযীব ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রচিত শরহে লুমআহ পাঠ্য ছিল। ২য় বর্ষে উসৃলুল বাষদাবী ও সৈয়দ আশ-শরীফ আল-জুরজানী রচিত শরহুল মাওয়াকিফ পড়ানো হতো । তবে উক্ত বিষয়সমূহের পাঠ জানা যায়নি। ১৯৪৭ সালের জুলাই পর্যন্ত মাদরাসা- ই-আলিয়ার উক্ত সিলেবাস ফিকৃহ শাস্ত্রের জন্য চালু ছিল ।২২ স্বাধীনতাপূর্ব তথা বৃটিশ আমলের দীর্ঘ ১৬৭ বৎসরের সিলেবাস পর্যালোচনায় দেখা যায় যে, বিভিন্ন শ্রেণিতে ফিক্হ শাস্ত্রের .পঠন-পাঠনে বেশ গতি পেয়েছে। আবার কখনো দেখা গেছে, এই শাস্ত্রের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়নি। যেমন আর্ল কনফারেন্সের রিপোর্টে উক্ত বিষয়ের জন্য সপ্তাহে কতদিন এবং কয়টি পিরিয়ড বরাদ্দ রাখা হয়, তার উল্লেখ নেই। পরবর্তীতে জুনিয়র ও সিনিয়র বিভিন্ন স্তরে এবং টাইটেল কোর্সের বিভিন্ন বর্ষে উচ্চমানের কিতাবাদি সন্তিবেশ করা হয়েছে। সিলেবাস পর্যালোচনায় আরো জানা যায় যে, একই কিতাব বিভিন্ন বর্ষে পাঠ্যভুক্ত করা হয়েছে। যেমন হিদায়া, শীরহুল বিকায়া, মুনিয়্যাতুল মুসল্পী, মুসাল্লারুছ ছুবৃত ইত্যাদি । তবে এসকল কিতাবের কোন কোন অধ্যায়/পরিচ্ছেদ কোন কোন বর্ষে/শ্রেণিতে পাঠ্যতুক্ত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এমনকি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, মানকটন, মোট নম্বর ও পরীক্ষার সময়কাল মোট কত ঘন্টা তারও উল্লেখ নেই। আরো লক্ষণীয় যে, তৎকালীন সময়ে শীয়া ও সুন্নীদের জন্য পৃথক পৃথক ফিকহ ও “আকাইদের কিতাব পাঠ্যতুক্ত করা হয়েছিল, যা ১৯২৮ সালে শামছুল হুদা প্রণীত শিক্ষা রিপোর্ট উপস্থাপন হওয়ার পূর্ব পর্যস্ত চালু ছিল। তৎকালীন পাক ভারত উপমহাদেশে শীয়া ও সুন্নীদের বেশ প্রভাব ছিল বিধায় তখন আলাদা করে ফিকৃহ ও “আকাইদের কিতাব পাঠ দান করার বিশেষ প্রয়োজন ছিল। পরবর্তীকালে এদেশ থেকে শীয়াদের প্রভাব কমে গেলে পাঠ্য তালিকা থেকে তাদের ফিকৃহি কিতাবাদি বাদ পড়ে । বৃটিশ-উত্তর যুগ (১৯৪৭-১৯৭৫) ১৯৪৩ সালের ৪ জুলাই ১৭২২ নম্বর শিক্ষা পত্রে তৎকালীন শিক্ষামন্ত্রী সৈয়দ মুয়াজ্জিম উদ্দিন হোসেনের সভাপতিত্বে ১৯ সদস্য বিশিষ্ট একটি মাদরাসা সিলেবাস কমিটি গটিত হয়। এই কমিটিকে ওন্ড এবং নিউ ক্ষিম উভয় শ্রেণির জন্য সংশোধিত সিলেবাস প্রণয়ন করার দায়িত্‌ প্রদান করা হয়। কমিটি একটি সিলেবাস প্রণয়ন করে ২. 1010, 00. 1-9 ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।