ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ ইসলামী আইন ও বিচার শ্রেণিসমূহের ফিক্হ শাস্ত্রের পাঠ্যপুস্তকের শুধু নাম পাওয়া যায়। বিস্তারিত পাঠ্যসূচি জানা যায় না। অনুরূপভাবে পরীক্ষার মোট নম্বর ও কতঘন্টা ব্যাপী পরীক্ষা গ্রহণ করা হত তারও কোন বর্ণনা পাওয়া যায় না। আর্ল কমিটির রিপোর্ট বৃটিশ সরকারের আদেশ নং- ২৮৭৮ টিজি ও ২৮৮০ টিজি তাং- ১০ অক্টোবর ১৯০৭ মোতাবেক জনশিক্ষা বিভাগের ডিরেক্টর মি. আর্লকে মুসলমানদের শিক্ষা সম্পর্কিত একটি চূড়ান্ত রিপোর্ট প্রাদানের জন্য একটি বড় সম্মেলনের আয়োজন করার জন্য বিশেষ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়। তিনি একটি বড় সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে তৎকালীন বাংলাদেশের প্রায় সকল অঞ্চলের প্রতিনিধি নিয়োগ দেয়া হয়। এই সম্মেলন শেষে মি. আর্স মাদরাসা শিক্ষা সম্পর্কিত একটি. সংস্কারমূলক প্রতিবেদন বৃটিশ সরকারের কাছে পেশ করেন। এই প্রতিবেদনকে আর্ল কমিটির রিপোর্ট বলা হয় ।৯* এই সভায় শিক্ষা বিষয়ক সকল স্তরের প্রতি বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে। কোন্‌ শ্রেণিতে থাকলেও ফিক্হ শাস্ত্রের কোন বিষয় ও পিরিয়ডের বরাদ্দ রাখা হয়নি।১ উল্লেখ্য, সিনিয়র স্তরের ১ম বর্ষ থেকে ফিক্হ শাস্ত্রের পাঠদান শুরু হয় । এখানে আরেকটি বিষয় তাৎপর্যপূর্ণ যে, তৎকালীন সময়ে অত্র অঞ্চলে শীয়া-ও সুন্ী সম্প্রদায়ের বিশেষ প্রভাব থাকায় তাদের জন্য ফিকৃহ ও “আকাইদ শাস্ত্রের ভিন্ন ভিন্ন কিতাব পাঠ্যভুক্ত ছিল। যেমন- ১ম বর্ষে সুনী সম্প্রদায়ের জন্য পাঠ্য ছিল শায়খ দাউদ বিন আবদুল্লাহ ফাতানী প্রণীত মুনিয়্যাতুল মুসন্লী আর শীয়া সম্প্রদায়ের জন্য ইমাম ইব্‌ন হাজার আঙল-আসকালানি প্রণীত নুজহাতুল ইবাদ। ২য় বর্ষে সুন্ী 'সম্প্রদায়ের জন্য 'উবায়দুল্লাহ ইব্ন মাসউদ রহ. প্রণীত শারহুল বিকায়া (১ম খণ্ড) আর শীয়া সম্প্রদায়ের জন্য শারাউল ইসলাম নামক গ্রন্থ। ওয় বর্ষে সুন্ী সম্প্রদায়ের জন্য “উবায়দুল্লাহ ইব্ন মাসউদ রহ. প্রণীত শারহুল বিকায়া-এর ২য়. খণ্ড এবং শীয়া সম্প্রদায়ের জন্য শারাউল ইসলাম গ্রন্থের ২য় খণ্ড। অনুরূপভাবে ওয় বর্ষে উসূলুল ফিক্হ হিসাবে সুনী সম্প্রদায়ের জন্য তাওষীহ এবং শীয়া সম্প্রদায়ের জন্য আব্দুল মালিক বিন আব্দুল্লাহ ইব্‌ন ইউসুফ প্রণীত তালখীস গ্রন্থ্ধয় পড়ানো হতো । ৪র্থ বর্ষে সুনী সম্প্রদায়ের জন্য বুরহানুদ্দীন আল-মারগীনানী প্রণীত হিদায়া (৩য় খণ্ড) আর শীয়া সম্প্রদায়ের জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রণীত শরহে লুম'আহ ৯ আব্দুস সাত্তার, প্রাণ, পৃ. ১৬৩ ১৪,41৭. 1/27166215 710121074. 15716 0০976757106, 0000. 1-2, ///.109070790791.00)

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।