ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর সিলেবাসে ফিকহশাস্ত্ ১২৫ কমিটি গঠন করে দিতেন। প্রত্যেক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্ব পালন করতেন । আবার এই কমিটিকে জনশিক্ষার ডিরেক্টর অনুমোদন করতেন। পরীক্ষা শেষ হওয়ার পর পরই কমিটির সদস্যগণ নিজ নিজ রিপোর্ট, প্রশ্বপত্র (ইংরেজিতে অনুবাদ করে) ও উত্তরপত্র ডিরেক্টর সমীপে পেশ করতেন ।১০ ১৮৭১ সালের নতুন সিলেবাস ১৮৭১ সালে ফিক্হ শাস্ত্রের কলেবর আরো বৃদ্ধি করা হয় এবং কয়েকটি পর্যায়ে পাঠদান চলতে থাকে । তখনকার সিলেবাসে উসুলুল ফিক্হ (ফিকৃহ শাস্ত্রের নীতিমালা) নতুন সংযোজিত হয়। তখন ফিক্হ শাস্ত্রের যে পাঠ্য পুস্তক পড়ানো হত তা হচ্ছে- ১. “উবায়দুল্লাহ ইব্‌ন মাসউদ প্রণীত শরহুল বিকায়া। এ গ্রন্থ থেকে তাহারাত, সালাত, যাকাত, সাওম, হজ্জ, নিকাহ, তালাক, ঈমান, মফকুদ ও ওয়াকফ অধ্যায়সমূহ পাঠ্য ছিল। ২. বুরহানুদ্দীন আল-মারগীনানী রহ. প্রণীত হিদায়া গ্রন্থ। এ গ্রন্থ থেকে পাঠ্য ছিল বুযু', কারাহিয়া, হিবা, ইজারাত, যাবা'ইহ ও আশ্রিবা অধ্যায়সমূহ। ৩. শায়খ হাফিয আহমাদ বিন আবূ সাঈদ ওরফে মোল্লা জীওয়ান প্রণীত নুরুল আনওয়ার গ্রন্থ ৪. উবায়দুল্লাহ ইবনু মাসউদ প্রণীত তাওযীহ। ৫. মুহিব্ুল্লাহ আল বিহারী প্রণীত মুসাল্লামুল ছুবৃত। ৬. হাফিয মুহাম্মদ শরীফ প্রণীত ফারাইযে শরীফিয়্যাহ। শেষোক্ত ৪ টি গ্রন্থের পাঠ্য কী কী ছিল তা জানা যায়নি। এখানে ছাত্ররা ৭ বছর শিক্ষালাভ করত। এরপর পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট লাভ করত ।১১ ১৮৭১ সালের সিলেবাস বিশ্লেষণে দেখা যায়- জাগতিক প্রয়োজনেই মানুষের মধ্যে ফিকহী মাসআলা জানার এবং বাস্তব জীবনে এর প্রয়োগের ব্যাপক প্রয়োজনীয়তা অনুভূত হয়। সময়ের প্রয়োজনেই কর্তৃপক্ষ এই বিষয়ের উপর বিভিন্ন শ্রেণিতে উচ্চতর সিলেবাস সন্নিবেশ করে। যেমন ১৮৫৯ সালে অন্র প্রতিষ্ঠানের ক্লাশসমূহ ৭ থেকে ৮ এ উন্নীত করা হয়। নিম্নস্তরে ৪টি এবং উচ্চস্তরে ৪টি। লক্ষ্য করা যায়, নিয়স্তরের দ্বিতীয় শ্রেণি থেকেই ফিক্হ শাস্ত্রের প্রামাণ্য কিতাব “হিদায়া'র ৪টি অধ্যায় পাঠদান করা হত। এভাবে তৃতীয় শ্রেণিতে “নুরজ্ল আনওয়ার' (২য় খণ্ড) এবং শরহে বেকায়ার ৭টি. অধ্যায় পাঠ দান করা হত। অনুরূপভাবে চতুর্থ শ্রেণিতে নুরুল আনওয়ার (১ম খণ্ড) এবং শরহুল বিকায়ার ৫টি অধ্যায় পাঠদান করা হত। এভাবে ৫ম শ্রেণিতে শারহুত তাহযীব (পূর্ণাঙ্গ) এবং শারহে মোল্লাহ (প্রথমার্ধ), ৬ষ্ঠ শ্রেণিতে নাফহাতুল ইয়ামান (পরথমার্ধ) এবং আখলাকে মুহসিনীন (প্রথম বিশ অধ্যায়) এবং ৭ম শ্রেণিতে নাফহাতুল ইয়ামান (১ম অধ্যায়) পাঠদান করা হত।৯ং উক্ত ১০. প্রাগুক্ত, পৃ. ১০২ ১1770971076 712272520%1521422:107. (1৫014 85%) 007577725. 1938, 0.9 ১২. 1৮0, 7. 10 ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।