১২৪ ইসলামী আইন ও বিচার দরসে নিষামিয়াতে ফিক্হ শাস্ত্রের অবস্থান মোল্লা মাজদুদ্দীন রহ.-এর তত্বাবধানে মাদরাসা-ই-আলিয়ায় দরসে নিযামিয়া কোর্স চালু হয়। সামান্য কিছু পরিবর্তনসহ উক্ত কোর্স ১৮৩৩ সাল পর্যস্ত চালু ছিল। এ কোর্সের প্রথম যে সিলেবাস প্রণীত হয় তা হচ্ছে- (১) ধর্মতন্ব, (২) আইন, (৩) তর্কশান্ত্র, (৪) দর্শন, (৫) ব্যাকরণ, (৬) অলংকার শাস্ত্র, (৭) গণিত এবং জ্যোতির্বিদ্যা।: লক্ষ্য করা যায়, উক্ত সিলেবাসে ফিকৃহ শাস্ত্রের কোন অবস্থান নেই এবং কোন শ্রেণিতে কোন বিষয় পাঠদান করা হয় তারও কোন বর্ণনা নেই। ১৮৫৯ সালে মাদরাসা-ই-আলিয়ায় যে সিলেবাসের প্রচলন ঘটে সেখানে শায়খ মাহমৃদ ইব্ন আহমদ রচতি “বিকায়া' নামক কিতাবটি ফিক্হ শাস্ত্রের সর্বপ্রথম পাঠ্যভুক্ত কিতাব । তবে উক্ত কিতাবের কোন্ কোন্ অধ্যায় পাঠ্যতুক্ত ছিল তার কোন উল্লেখ নেই। দরসে নিষামিয়ার পরীক্ষা পদ্ধতি | সে সময়ে পরীক্ষা গ্রহণের নিয়ম-কানূন ছিল ভিন্ন ধরনের । তখন বিদ্যা অর্জন ও জ্ঞানানুশীলনের প্রাধান্য ছিল বেশি। একেবারে তুলাদণ্ডে ওজন করে পরীক্ষা নিতে হবে এরূপ কোন ধারণা ছিল না সে সময়ে । সেকালে পরীক্ষা পাশের জন্য না ছিল নির্দিষ্ট কোন সময়, না ছিল ব্রৈমাসিক, যান্মাসিক পরীক্ষা পদ্ধতি আর প্রশ্নপত্রের বেড়াজাল। তখন একবার এবং শেষবারের মত একটি পরীক্ষা গ্রহণ করা হত। এর পদ্ধতি অনেকটা এরূপ ছিল যে, নির্দিষ্ট কিতাবাদি পড়া শেষ হলে শিক্ষক ব্যক্তিগতভাবে নিজস্ব কায়দায় পরীক্ষা গ্রহণ করতেন । শিক্ষক যদি মনে করতেন, লেখাপড়ায় ছাত্রটির কোন দৈন্য নেই, সে যথেষ্ট বিদ্যা অর্জন করেছে এবং অপরকে জ্ঞান দান করার মত যোগ্যতা অর্জন করেছে, ঠিক তখনই তাকে পরীক্ষা পাশের সনদ প্রদান করা হত । পক্ষান্তরে শিক্ষক.যে ছাত্রকে পরীক্ষা পাশের অনুপযুক্ত মনে করতেন তাকে কোনভাবেই রেহাই দিতেন না। যে বিষয়ে সে দুর্বল রয়েছে সে বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিতেন। সে সময়ে যোগ্যতা অর্জন করা ছাড়া কোন ছাত্রই অহেতুক পাশ করার ভাবাবেগ প্রকাশ করত না। যতদিন না শিক্ষক তার জ্ঞানার্জন সম্পর্কে আশ্বস্ত হতেন, ততোদিন তাকে অবিরাম পরিশ্বিম করতে হত।” সর্বপ্রথম নিয়মতান্ত্রিক পরীক্ষা গ্রহণ ও পরীক্ষা পদ্ধতি মাদরাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ৪০ বছর পর্যন্ত উক্ত নিয়মে পরীক্ষা গ্রহণ করা হত। এরপর ১৮২১ সালের ১৫ আগস্ট সর্বপ্রথম নিয়মতান্ত্রিক পরীক্ষা ব্যবস্থা চালু হয়।» তখনকার প্রশাসন হেড মৌলবী ও হেড মাস্টারের নেতৃত্বে গঠিত দু'টি +:0-.0. 99১ 41747:770), 132876 :612/2142150. 0 02777061277 27176 14451777 54021107:01 11257771076 01710-152175107. 58৮. 0০077126771, 24 60. 1-21)01 1981, 7. 92-93 ৮... ড. জিয়াউদ্দিন, 'নেযামে ইমতেহান', মুসলিম ইউনিভাসি্টি জানাল, খ. ১, পৃ. ৩০৪ * আব্দুস সাত্তার, আলিয়া মাদরাসার ইতিহাস, প্রা, পৃ. ৫২ //4.10907079071.00)
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।