ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১২২ ইসলামী আইন ও বিচার রাসূলুল্লাহ সা. কর্তৃক মদীনায় কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর হতে মসজিদ কেন্দ্রিক মাদরাসা শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালু হয়। পরবর্তীকালে খুলাফায়ে রাশিদীন, বানূ উমায়্যা, বান আব্বাস, ফাতিমী ও তুর্কী সুলতানগণের গোত্রীয় শাসন আমলে ইউরোপ ও আফ্রিকার দেশসমূহে ইসলামী রাষ্ট্রের রিস্তৃতি. ঘটে এবং মুসলিম শামকদের সহায়তায় সাহাবা, তারিঈন, তাবা' তাবিঈন এবং অসংখ্য আলিম ও পীর-মাশাইখের প্রত্যক্ষ সহযোগিতায় সারা মুসলিম বিশ্বে মাদরাসা শিক্ষা ব্যবস্থাই একমাত্র দীনি শিক্ষা ব্যবস্থা হিসাবে বিস্তার লাভ করে। আলিয়া মাদরাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট ১৭৫৭ সালে পলাশি বিপর্যয়ের পর অবিভক্ত পাক-ভারত উপমহাদেশে বৃটিশ শাসন প্রতিষ্ঠিত হলে ইংরেজ শাসকগণ সুকৌশলে এদেশের মাদরাসা ও মসজিদসমূহের বিরাট বিরাট ওয়াক্ফ এস্টেট রাষ্ট্রায়ত্ত করে নেয় এবং এগুলোর আয়ে স্বাধীনভাবে পরিচালিত অবৈতনিক মাদরাসাসমূহের .বিলোপ সাধন করে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অপমৃত্যু ঘটানোর প্রয়াস চালায়। শুধু তাই নয়; বরং রাষ্ট্রায়ত্ত ভূ- এদেশে বৃটিশ শাসন পাকাপোক্ত করার অপকৌশল গ্রহণ করে। এমনি এক সময়ে পাক-ভারত উপমহাদেশের, বিখ্যাত আলিমে দীন শাহ ওয়ালিউল্লাহ্‌ মুহাদ্দিস দেহলভী রহ.-এর সুযোগ্য ছাত্র মাওলানা মাজদুদ্দীন ওরফে মোল্লা মদন রহ, ও তৎকালীন ওয়ারেন হেস্টিংস-এর নির্দেশনায় ১৭৮০ সালে পশ্চিমবঙ্গের কোলকাতায় মাদরাসা- ই-আলিয়া প্রতিষ্ঠার সরকারি পদক্ষেপ শ্ুহণ করে। এটা ছিল রাজ্যহারা-ও নেতৃত্হারা মুসলমানদের গভীর হতাশার নিকষ অন্ধকারে জ্বলে ওঠা হঠাৎ কোন বাতিঘরের মত, যা আজও পথহারা মানুষকে সঠিক পথের সন্ধান দিচ্ছে।১ ১৯৪৭ সালে পাক-ভারত বিভাগের পর ভারত সরকার অত্র প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করতে অনীহা প্রকাশ করে। এদিকে পাকিস্তান সরকার সাগ্রহে এর যাবতীয় ব্যয়ভার বহন করার ইচ্ছা প্রকাশ করে এবং অতি দ্রুত মাদরাসার যাবতীয় অস্থাবর সম্পত্তি, বইপত্র তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করে ।২ সেই থেকে অদ্যাবধি মাদরাসাটি স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার বখশিবাজারে স্বগৌরবে » মাওলানা মমতাজ উদ্দিন আহমদ, মাদরাসা-ই-আলিয়ার ইতিহাস, চারা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৪, পৃ. ৬ ২. প্রাগুক্ত, পৃ. ১৪৮ ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।