ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ : ১০ সংখ্যা : ৩৮ এপ্রিল - জুন : ২০১৪ সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা-এর সিলেবাসে ফিকহশান্ত্র : একটি পর্যালোচনা মোঃ মনজুরুর রহমান* [সারসংক্ষেপ : বাংলাদেশে ইসলামী শিক্ষা বিস্তারে অবদান রাখা এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা । এই মাদরাসার ইতিহাস, এতিহ্য ও অবদান এবং ইসলামী শিক্ষা বিস্তারে এর ভূমিকা ইত্যাদি বিষয়ে ইতঃপূর্বে সামান্য কিছু গবেষণা বা লেখালেখি হলেও এই প্রতিষ্ঠানটির শুরু থেকে বরতর্মান পর্যন্ত প্রায় আড়াইশ" বছরের পরিক্রমায় এর সিলেবাসে ফিকৃহ শাস্ত্রের অবস্থানের প্রকৃতি ও ব্যণ্ডি ইত্যাদি বিষয়ে কোন গবেষণামূলক মৌলিক কাজ হয়েছে বলে আমরা পাইনি । এই প্রতিষ্ঠানটি দেশের সব্র্ধাচীন ও আলিয়া নেসাবের পথিকৃৎ মাদরাসা হিসেবে বাংলাদেশে ফিকহ চচার্র ইতিহাস ও বতর্যান অবস্থা সম্পকে জানার ক্ষেত্রে গুরুত্তপূর্ণ উপাদান । অত্র এরবন্ধে মাদরাসা-ই-আলিরা প্রতিষ্ঠার প্রেক্ষাপট, বৃটিশ আমল থেকে শুরু করে বতর্মান পরর্ত বিভিন্ন কমিটির রিপোর্টে এবং বিভিন্ন সময়ে প্রণীত ও সংক্কারকৃত সিলেবাসে ফিকহ ও উসূলুল ফিকহ বিষয়ে বিভিন্ন শ্রেণিতে কী কী বিষয় ও গ্রন্থ পড়ানো হতো এবং বতর্খানে হচ্ছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়ার চেষ্টা করা হয়েছে। প্রবন্ধটিতে ধারাবাহিকভাবে সিলেবাসে ফিকৃহ শাস্ত্রের অবস্থান বিশ্লেষণহীন ভাবে তুলে ধরা হয়েছে। শেষে সংক্ষিও পর্যালোচনা করে কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। বিশ্বায়মের এই যুগে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে ফিকহ চচার্কে আধুনিকায়নের কোন বিকল্প নেই । তাই নীতিনিধারণী কতৃপক্ষের মাধ্যমে এই প্রস্তাবনাগলো বাস্তবায়নে আঁশ ব্যবস্থা এহণ একান্ত বাঞ্ছনীয় । বাংলাদেশে ফিকৃহ বা ইসলামী আইন চচার বিস্তারিত ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে এই গবেষণা কর্মার্ট সহায়ক হবে । তবে এ বিষয়ে আরো বিস্তারিত ও বিশ্লেষণমূলক গবেষণা হওয়া খুব জরদ্রী |] ভূমিকা | সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা পাক-ভারত উপমহাদেশের একটি এতিহ্যরাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম। ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতা বিকাশের ক্ষেত্রে এটি কেবল একটি প্রতিষ্ঠানের নাম নয়; বরং একটি অবিস্মরণীয় শিক্ষা আন্দোলনের নাম, যা প্রবহমান নদীর মত আজও প্রবাহিত। ১৭৮০ সালে প্রতিষ্ঠিত কোলকাতা মাদরাসা-ই-আলিয়াই এ উপমহাদেশের সর্বপ্রথম নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান। * সহকারী অধ্যাপক, ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা- ১২১১ ///.109070790751.00)

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।