১২০ ইসলামী আইন ও বিচার মাধ্যমে দারিদ্র্য বিমোচন! এ বিষয়ে তিনি সফলও হয়েছিলেন । মাত্র কয়েক বছরের পরিসমান্তিতে নেমে এসেছিল এক অনাবিল সুখ, শাস্তি ও সমৃদ্ধি । খুঁজে পাওয়া যায়নি যাকাত গ্রহণ করার মত কোন অস্বচ্ছল লোককে । অতএব বলা যায়, ইসলাম তথা রাসূলুল্লাহ সা. প্রবর্তিত অর্থব্যবস্থা এবং এর দারি্য বিমোচন কৌশলের সফল বাস্তবায়নে ইসলামের সোনালি যুগে দারিদ্র্য দূরীকরণের যে বাস্তব চিত্র ও ফলাফল পরিলক্ষিত হয়েছিল আজও সে ফলাফল বয়ে আনবে নিঃসন্দেহে । দারিদ্রযক্লিষ্ট এ সমাজ ও মানবজাতিকে দারিদ্র্যের নিম্পেষণ থেকে মুক্ত করে একটি সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে ইসলামের দারিদ্র্য বিমোচন কৌশলগুলোর বাস্তবায়নের কোন বিকল্প নেই। প্রয়োজন শুধু কার্যকর ও সম্পূর্ণভাবে তা গ্রহণ এবং সৎ মানসিকতার । সুতরাং ইসলামের দারিদ্র্য বিমোচন কৌশলগুলোর বাস্তবায়ন আজ সময়ের দাবি । ///৬/.091090281-0007
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।