ইসলামে দারিদ্র্য বিমোচন কৌশল : একটি পর্যালোচনা ১১৯ ৫. দারিদ্র্য বিমোচন কল্পে গৃহীত কর্মসূচীগুলো মানবরচিত বিধায় তুলের উর্ধের্ব নয়, তাই সর্বাবস্থায় এ বিষয়ে কুরআন-সুন্নাহ -বিধানকে সুপ্রতিষ্ঠিত ও সমুন্নত রাখা; ৬. অবৈধ পথে সম্পদ অর্জন ও ব্যয় বর্জন করা এবং সম্পদ গুদামজাতকরণের মানসিকতা পরিহার করা; ৭. সমাজ থেকে যুলম, নির্যাতন ও. শোষণের পথকে মূলোৎপাটন করে ভারসাম্যপূর্ণ ও কার্যকর অর্থব্যবস্থা প্রবর্তন করাঃ ৮, যাকাত, উশর;) খারাজ, জিযয়াহ কর ও সাদাকাতুল ফিতরের আদায় ও. বন্টনে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন ও সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা; ৯. পাশ্চাত্য কৌশলের বুদ্ধিবৃত্তিক আগ্রাসনে না জড়িয়ে ইসলামের সার্বিক বক্তব্যের আলোকে দারিদ্র্য নিরসন কল্পে দৃষ্টিভঙ্গি প্রকাশ করা; ১০. ত্রাণ ও পুনর্বাসন এবং শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচীকে অগ্াধিকার প্রদান; এবং ১১. ইসলামের দারিদ্র্য বিমোচন কৌশলগুলোর যথাযথ বাস্তবায়ন। উপসংহার উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রাসূলুল্লাহ সা. যেমনিভাবে তার পুরো জীবনকে মানবজাতির কল্যাণ সাধনে সংগ্রামে ব্যাপৃত রেখেছিলেন, তেমনিভাবে দারিদ্র্য বিমোচনের জন্যও তিনি সংগ্রাম করেছেন। এ বিষয়ে ইসলামের কৌশল ও নির্দেশনা অত্যন্ত সুস্পষ্ট ও কার্যকরী । কিছু বিষয়ে রয়েছে আল-কুরআনুল কারীমের সরাসরি শিক্ষা-দর্শন ও নির্দেশনা । আর কিছু বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এসেছে রাসূলুল্লাহ সা.-এর বাণী ও কর্মের মাধ্যমে । তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে দ্বীন ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা নিয়ে এসেছেন এর প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অনন্ত প্রশান্তি ও অফুরস্ত রহমতের ফন্ুধারা। মানবজীবনের যত সমস্যা রয়েছে সবচে' জটিল সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা । বিশ্ববিপ্রবের অগ্রনায়ক রাসূলুল্লাহ সা. প্রবর্তিত শাশ্বত সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি শুধু অন্ধকারাছন্ন সমাজ ব্যবস্থাকে সুসংহত করেননি । মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতার উপরও গুরুত্বারোপ করেছেন। কিতাবে অর্থ উপার্জন করতে হবে, কিভাবে ব্যয় করতে হবে, কোন পথে অর্থনৈতিক মুক্তি- তার সঠিক নির্দেশনা দিয়েছেন তীর প্রবর্তিত অর্থব্যবস্থার মাধ্যমে । রাসূলুল্লাহ সা. প্রবর্তিত অর্থব্যবস্থার মূল লক্ষ্য ছিল সমাজ থেকে যুলম, নির্যাতন ও শোষণের পথকে মূলোৎপাটনকরণ এবং সে সাথে সুষম-ভারসাম্যপূর্ণ ও কার্যকর অর্থ-ব্যবস্থা প্রচলনের //4.10907079071.001)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।