ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ইসলামী. আইন ও বিচার জিবরাঈল আ. আমাকে প্রতিবেশী প্রশ্রে অব্যাহতভাবে ওসিয়ত করতে থাকলেন। আমার ধারণা হতে লাগল যে, তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন ।১৫ দারিদ্য বিমোচনে ইসলাম প্রতিবেশীর হক আদায় করার প্রতি অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য প্রদান করেছে। অসহায়, নিঃস্ব, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবেশীর প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করা বিত্তবানদের দায়িতৃ-কর্তব্য. বলেও ঘোষণা করা হয়েছে। ২১. দারিপ্র্য বিমোচনে কুরবানী প্রত্যেক সক্ষম ব্যক্তির পক্ষেই কুরবানী করা আবশ্যক । এ কুরবানীর গোশতের একটি অংশ গরীবদের মধ্যে বিলিয়ে তাদের সাহায্য করা হয়। এভাবে কুরবানীর গোশত প্রদানের মাধ্যমে সামাজিক যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, তার গুরুত্বও অপরিসীম। কুরবানীর দ্বারা অভাবক্রিষ্ট মানুষকে আর্থিক সাহায্যের আর একটি পথ হলো কুরবানীর পশুর চামড়ার অর্থ প্রদান। কুরবানীর পশুর বিক্রীত চামড়ার মূল্য বা অর্থের পরিমাণও বিপুল। তবে এদেশে ইসলামী শাসন পদ্ধতি না থাকায় যাকাতের মতো চামড়া বিক্রি খাতের টাকাটাও ব্যক্তিগতভাবে বিলি বণ্টন করা হয়। এমনিভাবে যদি ব্যক্তিগতভাবে বিলি-বষ্টন না করে পরিকল্পিত উপায়ে আদায় ও বন্টন করা হয় তাহলে দারিদ্ব্য বিমোচনে কুরবানী বিরাট ভূমিকা পালন করবে ।১০৬ এছাড়াও দারিদ্ধ্য দূরীকরণে ইসলামী কৌশলের মধ্যে রয়েছে ফিদয়া, হিবা, ওয়াসিয়াত, কাফ্ফারা, মিরাছী আইনের বাস্তবায়ন ইত্যাদি।১০ সমাজকে দারিদ্্য মুক্ত করে একটি সুখী সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হলে নিন্নোক্ত সুপারিশগুলো গ্রহণ করা যেতে পারে: ১. সমাজের সর্বস্তর থেকে সুদ বর্জন; ২. মৌলিক অধিকার নিশ্চিতকরণ; ৩. কর্মসংস্থান সৃষ্টি, মাথা পিছু আয় ও সঞ্চয় বৃদ্ধি; ৪. দারিদ্ব্কে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করা এবং দারিদ্র্যাবস্থায় নীতি-নৈতিকতা ও মূল্যবোধ বিসর্জন না দেয়া; ১০৫. ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-আদাব, পরিচ্ছেদ : আল-অসাতু বিল জার, প্রাশুক্ত, হাদীস নং-৫৬৬৮ ১০ আফতাব চৌধুরী, “দারিদ্র্য বিমোচনে ঈদুল আযহা", দৈনিক নয়া দিগত, ক্রোড়পত্র- অবকাশ, নভেম্বর ২২, ২০০৯, পৃ. ৯ ১০ বিস্তারিত জানার জন্য দেখা যায়- ড. মোহাম্মদ জাকির হুসাইন, আর্থ-সামাজিক সমস্যা সমাধানে আল-হাদীসের অবদান : প্রেক্ষিত বাংলাদেশ, প্রাশুক্ত, পৃ. ৮৪-৮৯ //4.109070790791.00)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।