ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ ইসলামী আইন ও বিচার ৮৮০939৮525৮ ০৮০4৯ ০৮৪ এ ১০০০৭০৪৩০০১ রাসূলুল্লাহ সাঁ. মুসলমানদের প্রত্যেক গোলাম, স্বাধীন ব্যক্তি, নারী-পুরুষ, ছোট- বড় সকল্গের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ফরয করে দিয়েছেন।৯ ইসলামী অর্থনীতির দৃষ্টিতে একেও রাষ্ট্রীয় আয় হিসেবে গণ্য করা হয়েছে। ইমাম বুখারী রহ. লিখেছেন, ইসলামী খিলাফতের যুগে এই সাদাকাহ বায়তুল মালে জমা করা হতো এবং তথা হতে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এলাকার গরীবদের মধ্যে তা বন্টন করা হত।৯ং এমনিভাবে দারিদ্র্য দূরীকরণে ইসলামী প্রক্রিয়াগুলো সক্রিয় ছিল। ১৬. ওয়াকফ “ওয়াকফ' শবটি আরবী। কোন সম্পত্তি আল্লাহর নামে নির্দিষ্ট করে দেয়াকে “ওয়াকফ' বলা হয়।৮ এটি একটি নফল ইবাদত, যার জন্য রাসূলুল্লাহ সা. বিভিন্নভাবে উৎসাহিত করেছিলেন। ওয়াকফ করা সাদাকায়ে জারিয়া (অনস্তকালের জন্য দান বা শ্রীতি)। কেননা এ ক্ষণস্থায়ী জীবনে সৎভাবে উপার্জন কুরে কোন সম্পত্তি মুসলিম জাতির. জন্য দান করে গেলে তা মানুষের কল্যাণ বহন করে এবং সাদাকায়ে জারিয়া হিসেবে বহাল থাকে। যতদিন মানুষ এর ফুলে উপকার পেতে থাকবে. ততদিন সাদাকাকারী এর সওয়াব বা পুরস্কার পেতে থাকবে ।* | মুসলিম রাষ্ট্রসমূহে ওয়াকফ সম্পত্তি একাধারে জনকল্যাণে সহায়ক ও সরকারি ভূমি প্রশাসনেও গুরুতৃপূর্ণ প্রসঙ্গ । নিঃস্ব ও দরিদ্র মানুষের মৌলিক মানবিক প্রয়োজন পূরণে সহায়তার উদ্দেশ্যে ধনাঢ্য মুসলিম ব্যক্তিবর্গ তাদের সম্পত্তি ওয়াকফ করে যান। একদা ইসলামী রাষ্ট্রসমূহে বিপুল সংখ্যক লোকের অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হতো ওয়াকফ সম্পত্তির আয় হতেই। ইসলামের দৃষ্টিতে ওয়াকফকৃত সম্পত্তির জায় গরীব, মিসকীন, মুসাফির, ধণথস্ত ব্যক্তি ও ইয়াতীমদের জন্য বন্টন করা হবে ।৯ বাংলাদেশেও প্রচুর ওয়াকফ সম্পত্তি রয়েছে। হাজী মুহম্মদ মহসিন ওয়াকফ এস্টেট, নবাব ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেট এবং নবাব সলিমুল্লাহ ওয়াকফ এস্টেট-এর কথা এদেশের অনেকেরই জানা । কিন্তু দুঃখের বিষয়, এ সব সম্পত্তির সুষ্ঠু তদারকি ও ব্যবহার পরিলক্ষিত হচ্ছে না। বস্তুত যথাযথ ব্যবস্থাপনা ও পরিকল্পিত ব্যবহার হলে ৯” ইমাম মুসলিম, আস-সহীহ: অধ্যায় : আধ-যাকাত, প্রাপক, হাদীস নং ১৬৩৬ ৯. মওলানা মুহাম্মদ আবদুর রহীম, ইসলামের অর্থনীতি, প্রাপক, পৃ. ২৩৭ »০. উবায়দুল্লাহ, শরহুল বিকায়া, দেওবন্দ : মাকতাবায়ে রহমানিয়া, খ. ২, পৃ. ৩৫০ ৯. ড. ইউসূফ আল-কারাদাতী, দারিদ্র্য বিমোচনে ইসলাম, মোহাম্মদ মিজানুর রহুমান ও মুহাম্মদ সাইফুল্লাহ অনূদিত, সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ, ঢাকা : ২০০৮, খৃ ১৭৯ ড. মোহাম্মদ জাকির হুসাইন, প্রাগুক্ত, পৃ. ৮৯ ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।