ইসলামে দারি্ধ্য বিমোর্ঠন কৌশল : একটি পর্যালোচনা ১১১ ছ. আল্লাহর পথে : কুরআনুল কারীমে এ খাতের নাম “ফী সাবিলিল্লাহ' ৷ যার অর্থ আল্লাহর পথে। কারযাভী বলেন, সাবীলিল্লাহ অর্থ আকীদা-বিশ্বাস ও কাজের দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌছিয়ে দেয় যে পথ, তা।”% তাফসীরকারকগণ এখানে আল্লাহর পথ বলতে আল্লাহর পথে জিহাদ করার অর্থ নিয়েছেন ।”* ব্যাখ্যায় বলা যায়, যেখানে ইসলাম প্রতিষ্ঠা পায়নি সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা এবং যেখানে ইসলাম প্রতিষ্ঠিত আছে সেখানে একে প্রতিষ্ঠিত রাখার জন্য যে সব বিশাল কাজের আল্জাম দিতে হয় সে জন্য যাকাতের অর্থ ব্টন করা যাবে।+* ইসলাম প্রচার, প্রসার ও ইসলামকে শক্তিশালী করার কাজে অর্থ ব্যয় এ খাতের অন্তর্ভুক্ত । জ. নিষন্ব পথিক : পথিককে এখানে “ইবনুস সাবীল' বলা হয়েছে। এ জন্য যে, পথিকের জন্য পথই হয় অবিচ্ছিন্ন সাথী ।** জমহুর আলিমগণের মতে “ইবনুস সাবীল' বলতে সেই সকল মুসাফিরকে বুঝায়, যারা এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে চলে যায়।৮* পথিককে যাকাত পেতে হলে যে স্থানে সে রয়েছে সে স্থানে তাকে অভাবগ্রস্ত হতে হবে স্বদেশে পৌছার সম্বলের জন্য ।” এ যুগে নিঃস্ব পথিক সম্পর্কে কোন কোন আলিম বলেন যে, এখন আর নিঃস্ব পথিক পাওয়া যায় না। কারণ এ কালের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত, দ্রুত গতিবান। মনে হচ্ছে গোটা পৃথিবী একটি শহরে পরিণত হয়েছে। তাছাড়া উপায় উপকরণও বিপুল, সহজলভ্য, দুনিয়ার যে কোন স্থান থেকে মানুষ স্বীয় ধন-মাল নিয়ন্ত্রণ করতে পারে ।৮২ ১১. উশর ইসলামী অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য সম্পদের বিকেন্ত্রীকরণ। মহান আল্লাহ যেহেতু এক এক জন মানুষকে এক এক ধরনের যোগ্যতা ও দক্ষতা দিয়েছেন, তার নিদর্শনাবলি সম্পূর্ণভাবে পরিপালন করার পরও মানুষের কাছে বিভিন্্ পরিমাণ অর্থ সঞ্চিত থাকতে পারে এবং এ সঞ্চিত অর্থও যাতে সমাজে কোনরূপ ভারসাম্যহীনতা সৃষ্টি না করে তার জন্য আল্লাহ তাআলা যাকাত ব্যবস্থার প্রবর্তন করেছেন। স্বর্ণ- " প্রাগুক্ত, পৃ. ১২৮ ড. মুহাম্মদ রুহুল আমীন, “দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষাপট বাংলাদেশ”, প্রাপুক্ত, পৃ. ১৮ সাইয়্যেদ আবুল আলা, যাকাতের হাকীকাত, প্রাগুক্ত, পৃ. ৪৫ " আৰু জাফর মুহাম্মাদ ইবনু জারীর, তাফসীর তাবারী, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯২, খ. ১৪, পৃ. ৩২০ " প্রাশুক্ঞ, পৃ. ৩২০ " ড. ইউসুফ আল-কারযাভী, ইসলামের যাকাত বিধান, প্রাগুক্ত, খ. ২, পৃ. ১৯২ " শায়খ আহমদ আল-সুস্তফা আল-মারাসী, তাফসীরে আল-মারাসীর ২৮ নং পৃষ্ঠায় সূরা হাশরের ৬ষ্ঠ আয়াতের তাফসীরে এ মত ব্যক্ত করেছেন। ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।