১১০ ইসলামী আইন ও বিচার ড, ইউসুফ আল-কারযাভী বলেন, “মিসকীন সেই ব্যক্তি যে মানুষের কাছে গিয়ে কিছু চায় এবং হাত পাতে ।”?০ গ. যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী : যাকাত আদায় ও বন্টন কাজে নিযুক্ত ব্যক্তিবর্গ যাকাত তহবিল হতে তাদের. বেতন পাবেন। এসব লোকজন নিজেরা ফকীর-মিসকীন না হলেও এমনকি বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের বেতনাদি যাকাত ফান্ড থেকে দেয়া হবে।+১ ঘ. মন জয় করার জন্য : যাকাত বণ্টনের ৪র্থ খাত হচ্ছে মুয়াল্লাফাতুল কুলুব বা মন জয় করার জন্য যাকাত দেয়া। দু'ধরনের লোক এ শ্রেণীভূক্ত। প্রথমত, যাদের অস্তর ইসলামের প্রতি আকৃষ্ট তাদেরকে প্রকাশ্যে দলভূক্ত করে নেয়ার জন্য যাকাত প্রদান করা। দ্বিতীয়ত, নবদীক্ষিত মুসলিম, যাদের অন্তরে ইসলাম সুদৃঢ় হয়নি- এ পর্যায়ের লোকদেরকে যাকাত ফান্ড থেকে যাকাত প্রদান করা, যাতে তারা প্রকৃত মুসলমান হয় ।”২ বর্তমানে এ খাতটির ব্যবহার হতে পারে- যারা ইসলামের বিপক্ষে কাজ করছে তাদের মোকাবিলার জন্য সর্বাত্মক কার্যক্রম গ্রহণ এবং যারা মুসলমান হয়েও প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করছে, তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ ।” গ. দাসত্ব মুক্তির জন্য : দাসত্ব থেকে মুক্তি বা বন্দীদশা থেকে মুক্ত করার জন্য যাকাত ব্যয় করা যাবে। এ অর্থ দিয়ে সে তার মনিবের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করবে। বর্তমানে যারা অর্থাভাবে জরিমানা আদায় করতে না পেরে কারাগারে বন্দী জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন বা যারা অর্থাভাবে মামলা পরিচালনা করতে পারছেন না তাদেরকে যাকাতের অর্থ দেয়া যেতে পারে ।”5 চ. খণগ্রস্তদের ধণ পরিশোধ : যারা ঝণী অথবা খণ পরিশোধ করার মত যাদের সম্বল নেই, এমন লোকজনও ধণ পরিশোধের জন্য যাকাত গ্রহণ করতে পারবেন। তবে শর্ত হলো খণ পরিশোধ করার পর যাকাত ফরজ হওয়ার মত সম্পদ তার কাছে থাকলে তিনি যাকাত গ্রহণ করতে পারবেন না। কারযাভীর মতে, যদি খণ বিলম্িত ও দীর্ঘ মেয়াদী হয় তবে যাকাত দেয়া যাবে না।” *. ড. ইউসুফ আল-কারযাতী, ইসলামের যাকাত বিধান, প্রাক, পৃ. ৮০ + ড. মুহাম্মদ রুহুল আমীন, “দারিদ্র্য বিযোচনে যাকাত : প্রেক্ষাপট বাংলাদেশ”, প্রাুক্ত, পৃ. ১৬ ৯" প্রাগুক্ত, পৃ. ১৬ ** ড. ইউসুফ আল-কারযাভী, ইসলামের যাকাত বিধান, প্রাণুক্ত, খ. ২, পৃ. ৯২-৯৩ *. সাইয়েদ আবুল আলা, যাকাতের হাকীকাত, মুহাম্মদ আবদুর রহীম অনূদিত, ঢাকা : আধুনিক প্রকাশনী, ১৯৯৪, পৃ. ৪৫ ৭" ড. ইউসুফ আল-কারযাভী, ইসলামের যাকাত বিধান, প্রাপক, খ. ২, পৃ. ১১৪ ///.109070790791.00)
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।