ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ইসলামী আইন ও বিচার ৫. শ্রমিকের মর্ধাদা ও উৎপাদনের মুনাফায় অংশপ্রদান রাসূলুল্লাহ সা.-এর অর্থব্যবস্থায় শ্রমিক শ্রেণীর মর্যাদা ও উৎপাদনের মুনাফায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। সমাজের দরিদ্র জনগণই সাধারণত শ্রমিকের কাজ করে। ধনীদের দ্বারা তারা হয় শোষিত ও নির্যাতিত। শ্রমিক শ্রেণীকে দাতিত্র্যের কষাঘাত এবং শোষণ-নির্ধযাতনের হাত থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সা. শ্রমিক- মালিক সবাইকে ভাই-ভাই বলে ঘোষণা করেছেন। শ্রমিকদের শোষণের হাত থেকে রক্ষা করার জন্য তিনি ঘোষণা করেন, 24551814117 শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরী পরিশোধ কর।+৮ শ্রমিক শ্রেণীর দারিদ্র্য দূরীকরণ ও তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূলুল্লাহ সা. এর উপর্যুক্ত ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ । রাসূলুল্লাহ সা. কর্তৃক নবগঠিত মদীনা রাষ্ট্রে তার বাণীসমূহের বাস্তব প্রয়োগ ঘটায় স্বল্প সময়ের মধ্যেই তথাকার শ্রমিক সমাজের আমূল পরিবর্তন ঘটে। ৬. ভিক্ষাবৃত্তি নিষিদ্ধকরণ ও কর্মক্ষেত্র সৃষ্টি ইসলামে দানশীলতার যে বিপুল নির্দেশনা দেয়া হয়েছে তা থেকে এবপ ভ্রান্ত ধারণা সৃষ্টির অবকাশ নেই যে, ইসলাম ভিক্ষাবৃত্তি বা মানুষের দান সংগ্রহ করা পছন্দ করে। বরং কুরআন ও হাদীসে আল্লাহর নিয়ামতরাজি সংগ্রহের নির্দেশ আছে। তবে দুর্দশা মানবজীবন ও সমাজজীবনের অংশ। দারিদ্র্য ও বিত্ত উভয়টিই আল্লাহর আনুগত্য ও ধৈর্যের পরীক্ষা । তাই ইসলামের নির্দেশনা হলো- হাত পাতার আগেই স্বচ্ছল ব্যক্তিরা অভাবীদের অধিকার বুঝিয়ে দিবে। রাসূলুল্লাহ সা. ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করতেন। কেননা দারিদ্র বিকাশ ও প্রকাশের অন্যতম উপায় ভিক্ষাবৃত্তি। তাই তিনি এটা নিবিদ্ধ করেন। আত্মকর্মসংস্থান ও জীবিকা অর্জনের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ইসলামের যে আদর্শ, তা হতে স্পষ্ট বোঝা যায় যে, নিজের শক্তি ও সামর্থ্যকে বেকার নষ্ট করে অন্যের উপার্জনে ভাগ বসাতে যাওয়া ইসলামে আদৌ শোভা পায়না। ৭. কর্ম ও ব্যবসায় উৎসাহ প্রদান দারিদ্র্য দূরীকরণের অন্যতম উপায় হলো কর্ম ও ব্যবসায় উৎসাহ প্রদান। রাসূলুল্লাহ সা. সর্বদা কাজে ব্যস্ত থাকতেন এবং সাহাবীগণকেও কাজে উৎসাহ দিতেন।২৯ তিনি বলেন, ২৮ ইমাম ইব্ন মাজাহ, আস্্‌-সুনান, অধ্যায় : আর-রুহুন, পরিচ্ছদ : আজরুল উজারা, দেওবন্দ : আল-মাকতাবাতুর রহীমিয়া, ১৩৮৫ হি., হাদীস নং-২৪৪৩; হাদীসটির সনদ সহীহ (০৯০) মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সহীহ ওয়া যঈফ সৃনানি ইবনি মাজাহ, হাদীস নং-২৪৪৩ ২». 1/2112102. [72110 [70010 12500, 7/০77575- 71278: 22 151027, 10125 : [5181)10 10001026101) 138115190651), 1987, 0. 44 ///.10907079091.00)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।