ইসলামে দারিদ্্য বিমোচন কৌশল : একটি পর্যালোচনা ১০১ রাসূলুল্লাহ সা. এর সময়ে তার সাহাবীগণ রা. দানশীলতার চরম দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নিজেদের মধ্যকার দারিদ্্য দূরীকরণে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। জারীর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. একবার মুদার গোত্রের কিছু অভাব্রস্ত লোকের জন্য সাহায্যের কথা বললে সবাই তাদের জন্য ছুটে আসেন; কেউ খাদ্য, কেউ বা কাপড় নিয়ে আসেন। আর একজন আনসারী বেশ বড় মাপের অর্থ দান করেন ।২৫ মূলত রাসূলুল্লাহ সা. দারিদ্র্য বিমোচনের অন্যতম মাধ্যম দানশীলতাকে প্রতিষ্ঠা করতে যথার্থই সক্ষম হয়েছিলেন। ৪. সম্পদের সুষম আবর্তন নিশ্চিতকরণ রাসূলুল্লাহ সা.-এর অনুসৃত অর্থ ব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এক স্থানে বা গুটি কয়েক ব্যক্তির হাতে সম্পদ পুষ্ীভূত না হয়ে সমাজের সকলের মধ্যে সুষম আবর্তন । পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান ক্রটি হলো সম্পদ আবর্তনের পথ রহ্ধ হয়ে যাওয়া এবং স্বল্প লোকের মাঝে তা কেন্দ্রীভূত হওয়া । ফলে ধন-সম্পদ বণ্টন ও বিস্ত 1রে সামঞ্জস্য রক্ষিত হয় না।২৬ ইসলামের দৃষ্টিতে সম্পদ কুক্ষিগত করে রাখা অত্যন্ত নিন্দনীয়। আল-কুরআনুল কারীমে এ প্রসঙ্গে কঠোর শাস্তির সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে৷ বলা হয়েছে, ০ পে ৫8545 ০০৯৪ ০:৫৮) ৪ ৮১৮৯ (সি) পতি ৬ ১20 ১৬০০৯ (17552 যারা স্বর্ণ-রৌপ্য পুশ্তীভূত করে রাখে আর তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের মর্মস্তদ শাস্তির সংবাদ দিন; যে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং এর দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। বলা হবে এই তোযা তোমরা নিজেদের জন্য পুণ্তীভূত করতে। সুতরাং যা পুষ্ীভূত করেছিলে তা . আস্বাদন কর।২৭ রাসূলুল্লাহ সা. এ অবস্থার অবসান কল্পে সমাজের সর্বস্তরের লোকদের মাঝে সম্পদের সুষম আবর্তনের ব্যবস্থা করেন। এজন্য তিনি যাকাত, সাদাকাতুল ফিতর, উশর, মিরাসী আইন, দান, কার্য হাসান, হিবা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলে সম্পদ শুধু ধনীদের কাছে পুষ্্ীভূত না থেকে সমাজের দরিদ্র-জনগোষ্ঠীর কাছেও ছড়িয়ে পড়তে থাকে । ২. ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-ইলম, দিল্লী : আল-মাকতাবা রশীদিয়া, ১৩৭৬ হি.» খ. ২, হাদীস নং ৪৮৩০ ২. সাইয়েদ আবুল আলা, ইসলাম ও আধুনিক অর্থনীতির মতবাদ, মাওলানা মুহাম্মদ আবদুর রহীম অনূদিত, ঢাকা : আধুনিক প্রকাশনী, ১৯৭৬, পৃ. ৮৩-৮৪ ২ আল-কুরআন, ৯ : ৩৪-৩৫ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।