মিশকাত শরীফ ৩য় খন্ড — মিশকাত শরীফ ৩য় খন্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ৩১০
📝 লেখা 📖 পিডিএফ

“মিশকাতুল মাসাবীহ' সংকলনটি প্রিয়নবী, শেষনবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত অমীয় বাণী হাদীসের অন্যতম শ্রেষ্ঠ সংকলন। এ সংকলনে ‘সিহাহ সিত্তাহ’ তথা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ ও জামে" তিরমিযীসহ অন্যান্য নির্ভরযোগ্য হাদীস গ্রন্থের প্রায় সব হাদীসই. সন্নিবেশিত হয়েছে। ' এ সংকলন গ্রন্থটি মূলত ইমাম মুহীউস সুন্নাহ হযরত আবু মুহাম্মাদ হোসাইন ইবনে মাসউদুল কারা বাগাবীর “মাসাবীহুস্‌ সুন্নাহ্‌’ গ্রন্থের বর্ধিত কলেবর। এতে রয়েছে ছয় হাজার হাদীস । আর “মাসাবীহুস্‌ সুন্নায়' আছে চার হাজার চার শত চৌব্রিশটি হাদীস। মোটকথা, “মিশকাতুল মাসাবীহ' তথা মিশকাত শরীফ হাদীসের একটি নির্ভরযোগ্য বিরাট সংকলন । গোটা মুসলিম বিশ্বে এ সংকলনটি বহুলভাবে সমাদৃত | মুসলিম জাহানের সকল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে “মিশকাতুল মাসাবীহ' পাঠ্যভুক্ত। আল্লাহর হাজার শোকর। তিনি আমাকে তার দীন প্রতিষ্ঠার সংগ্রামের সাথে সম্পৃক্ত করেছেন। এ সংগ্রামের সাথে সম্পৃক্ত না হলে দীনকে আজ বাস্তবে যেভাবে বুঝেছি, শুধু মাদরাসায় পড়ে, কামিল হাদীস অধ্যয়ন করে তা বুঝতে পারিনি। তবে মাদরাসায় পাঠই পরবর্তী পর্যায়ে আমার দীন ইসলামকে বুঝার ক্ষেত্রে সহায়ক হয়েছে অবশ্যই | আর এ বুঝতে পারার মধ্য দিয়ে কুরআন ও হাদীস অধ্যয়ন ও চর্চা করার কতো যে প্রয়োজন এদেশে, তাও উপলব্ধি করেছি। এ প্রয়োজনকে সামনে রেখে ১৯৭১ সনের দুঃসহ কারাজীবনে প্রথম অনুবাদের কাজে হাত দেই প্রসিদ্ধ হাদীস সংকলন “রাহে আমল”-এর মাধ্যমে । এরপর আমার রচিত “শিকল পরা দিনগুলো” সহ চারটি মৌলিক গ্রন্থ ও হযরত আবু বকর সহ ১০/১২টি গ্রন্থ অনুবাদ করি। এ অমূল্য গ্রন্থুখানি অনুবাদে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছি। মানবীয় দুর্বলতা ও কারণে এরপরও ক্রটি-বিচ্যুতি থেকে যেতে পারে । সহৃদয় পাঠক দয়া করে এসব ক্রুটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্রুতি রইলো | মুসলিম মিল্লাত এর থেকে উপকৃত হলেই আমাদের সকলের শ্রম সার্থক হবে ইনশাআল্লাহ্‌ । __ অনুবাদক www.pathagar.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।