কিতাবুল জানাযা . ১৫৫৫ | হযরত সা'দ ইবনে ইবরাহীম হতে বর্ণিত। তিনি তার পিতা ইবরাহীম হতে বর্ণনা করেছেন যে, একবার হযরত আব্দুর রহমান ইবনে আওফ রোযা রেখেছিলেন। (সন্ধ্যায়) তার খাবার আনানো হলো। (তখন) তিনি বললেন, “হযরত মাসআব ইবনে উমাইর রাঃ যাকে ওহোদ যুদ্ধে শহীদ করে দেয়া হয়েছিলো, আমার: চেয়ে উত্তম ছিলেন। কিন্তু তাকে শুধু একটি চাদর দিয়ে দাফন করা হয়েছিলো। এ একটি কাপড় দিয়ে যদি মাথা ঢাকা হতো পা খুলে যেতো আর পা ঢাকা হলে মাথা খুলে যেতো | (সর্বশেষে (চাদর দিয়ে) তার মাথা ঢেকে পাগুলোর উপর “ইযখির' (ঘাস) দেয়া হয়েছিলো |) (হাদীসের রাবী) হযরত ইবরাহীম বলেন, আমার মনে হয় হযরত আবদুর রহমান ইবনে আওফ একথাও বলেছেন, হযরত' হামযা যাকেও (ওহোদ যুদ্ধে) শহীদ করে দেয়া হয়েছিলো, আমার চেয়ে উত্তম ছিলেন, (মাসআবের মতো) তারও এক চাদরে দাফন নসীব হয়েছিলো । (এখন মুসলমানদের দারিদ্র আল্লাহর ফযলে দূর হয়েছে) আমাদের জন্য এখন দুনিয়া বেশ প্রশস্ত হয়েছে, যা প্রকাশ্য | অথবা তিনি বলেছেন, “দুনিয়া এখন আমাদেরকে এতো পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়েছে যে, আমার ভয় হয় আমাদের নেক কাজের বিনিময় ফল আমরা পূর্বাহ্নেই দুনিয়াতে পেয়ে যাই কিনা | অতপর হযরত আবদুর রহমান ইবনে আওফ কাঁদতে লাগলেন, এমন কি পরিশেষে সামনের খাবার ছেড়ে দিলেন ।-বুখারী ব্যাখ্যা ঃ বুঝা গেলো, তিন বা দুই টুকরো কাপড় না পেলে এক কাপড়ে দাফন করা যায়। না পেলে কোনো কাপড় ছাড়াই ঘাস-পাতা দিয়ে দাফন করবে। 05455751558 24114 عة اللة انات بعد ما أل حُفرته ৮৫০ ০০2 ০০৪০০ ৪5৮০০ 3 آلب ৮৮ قال 9৩5 كسا ০ ০০৪ (এ متفق عليه. ১৫৫৬ | হযরত জাবের রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, মুনাফিক দরপতি আবদুল্লাহ ইবনে উবাইকে কবরে নামিয়ে ফেলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তিনি তাকে কবর থেকে উঠাবার জন্য নির্দেশ দিলেন। কবর থেকে উঠাবার পর রাসূলুল্লাহ তাকে তার দুই হাটুর উপর রাখলেন। নিজের মুখের পবিত্র থুথু তার মুখে দিলেন। নিজের জামা তাকে পরালেন। হযরত জাবের রাঃ বলেন, আবদুল্লাহ ইবনে উবাই হযরত আব্বাসকে নিজের জামা পরিয়েছিলেন ।-বুখারী, মুসলিম ' ব্যাখ্যা £ আবদুল্লাহ ইবনে উবাই মদীনায় মুনাফিকদের বিখ্যাত নেতা ছিলো। ইসলাম ও মুসলমানদের ক্ষতি করার জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা সে বাদ রাখেনি । এর পরও রাসূলুল্লাহ সঃ আবদুল্লাহ ইবনে উবাইর লাশের সাথে এতো ইহসান কেনো করলেন এটা একটা প্রশ্ন । এর কারণ হিসেবে মুহাদ্দিসগণ বলেছেন, হযরত আব্বাস রাঃ বদরের যুদ্ধের অনেক আগেই ইসলাম কবুল করেছিলেন। কিন্তু কিছু অপারগতার কারণে তিনি তা প্রকাশ করেননি ৷ ঠিক এ অবস্থায় তাকে মুশরিকদের পক্ষ হয়ে বদরের যুদ্ধেও অংশ গ্রহণ করতে হয়েছিলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের ইসলাম গ্রহণের www.pathagar.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।