কিতাবুল জানাযা ৬৩ ভাবে লোহার গরম শলাকা ভিজা পশম হতে টেনে বের করা হয় (আর এতে পশম আটকে থাকে)। মালাকুল মউত রূহ বের করে আনার পর অন্যান্য ফেরেশতাগণ এ রূহকে মালাকুল মউতের হাতে এক পলকের জন্য থাকতে দেন না বরং তারা নিয়ে (কাফনের কাপড়ে) মিশিয়ে দেন। এ রূহ হতে মুর্দারের দুর্গন্ধ বের হয় যা দুনিয়ায় পাওয়া যেতো। এ ফেরেশতারা এরূহকে নিয়ে আসমানের দিকে চলে যান। যখন ফেরেশতাদের কোনো দলের কাছে পৌছেন, তারা জিজ্ঞেস করে, এ নাপাক রূহ কার ? ফেরেশতারা জবাব দেয়, এটা হলো অমুক ব্যক্তির সন্তান অমুক। তাকে খারাপ নাম ও খারাপ বিশেষণে ভূষিত করেন, যেসব নামে তাকে দুনিয়ায় ডাকা হতো। এভাবে যখন আসমান পর্যন্ত পৌছিয়ে জন্য খোলা হতো না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দলিল হিসাবে) এ আয়াত তিলাওয়াত করলেন, (অনুবাদ) “ওই কাফিরদের জন্য আসমানের দরজা খোলা হবেনা, আর না তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যে পর্যন্ত উট সুইয়ের ছিদ্র পথে প্রবেশ করবে ।” এবার আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জীনি লিখে দাও যা যমীনের নীচ তলায় । বস্তুত কাফিরদের রূহ (নিচে) নিক্ষেপ করে ফেলে দেয়া হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তার কথার স্বপক্ষে) এ আয়াত তিলাওয়াত করলেন, “(অনুবাদ) যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, সে যেনো আকাশ হতে নিক্ষিপ্ত হয়ে পড়েছে। তাকে পশু পাখী ঠুকরিয়ে নেয় (অর্থাৎ ধ্বংস হয়ে যায়)। অথবা ঝড়ো বাতাস তাকে (উড়িয়ে নিয়ে) দূরে নিক্ষেপ করে ফেলে দেয় অর্থাৎ আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়)” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তার রূহকে তার দেহে ফিরিয়ে দেয়া হয়। (এসময়) দুই জন ফেরেশতা তার কাছে আসেন। বসিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করেন, “তোমার রব কে? (সে কাফের ব্যক্তি কোনো সদুত্তর দিতে না পেরে) বলবে, “হায়! হায়! আমি কিছু জানিনা ।” তারপর তারা দুইজন জিজ্ঞেস করবেন, “তোমার দীন কি ?” সে (কাফের ব্যক্তি) বলবে, “হায়! হায়! আমি কিছু জানি না।” তারপর তারা দুজন জিজ্ঞেস করবেন, “এ ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিলো ?” সে বলবে, “হায়! হায়! আমি কিছু জানি না।” তখন আসমান থেকে একজন আহবানকারী আহবান করে জানাবেন। এ ব্যক্তি মিথ্যা বলেছে, অতএব, তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। (তখন সেই দরজা দিয়ে তার কাছে) জাহান্নামের ও গরম বাতাস আসতে থাকবে | তার কবরকে এতো সংকীর্ণ করা হবে যে, (দুই পাশ মিলে যাবার পর) তার পাজরের এদিকের (হাড়গুলো) ওদিকে, ওদিকেরগুলো এদিকে বের হয়ে আসবে । তারপর তার কাছে একটি কুৎসিত চেহারার লোক আসবে, তার পরণে থাকবে ময়লা নোংরা কাপড়। তার থেকে দুর্গন্ধ আসতে থাকবে । এ কুৎসিত লোকটি (কবরে শায়িত লোকটিকে) বলতে থাকবে, তুমি একটি খারাপ খবরের সংবাদ শুনো যা তোমাকে চিন্তায় ও শোকে-দুঃখে লিপ্ত করবে | আজ ওইদিন, যে দিনের ওয়াদা (দুনিয়ায়) তোমাকে করা হয়েছিলো । সে জিজ্ঞেস করে, তুমি কে ? তোমার চেহারা এতো কুৎসিত যে, এরা www.pathagar.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।