৬২ মিশকাতুল মাসাবীহ পুত্র অমুক | তাকে তার উত্তম নাম ও যেসব নামে তাকে দুনিয়ায় ডাকা হতো, পরিচয় দিতে দিতে চলতেন। এভাবে তারা এ রূহকে নিয়ে প্রথম আসমানে পৌছেন ও আসমানের দরজা খোলাতেন, যা তাদের জন্য খুলে দেয়া হতো। প্রত্যেক আসমানের নিকটবর্তী ফেরেশতাগণ এদের সাথে দ্বিতীয় আসমান পর্যন্ত যেতো। এভাবে সাত আসয়ান পর্যন্ত পৌছিয়ে দেয়া হতো। (এ সময়) আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ বান্দার আমলনামা “ইল্রিয়্টানে' লিখে রাখো আর রূহকে জামীনে (কবরে) পাঠিয়ে দাও (যাতে কবরের) সওয়াল জবাবের জন্য তৈরি থাকে | কারণ আমি তাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি। আর মাটিতেই তাদেরকে ফেরৎ পাঠিয়েছি। আর এ মাটি হতেই আমি তাদেরকে আবার উঠাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম বলেন, এরপর আবার এ রূহকে নিজের দেহের মধ্যে পৌছিয়ে দেয়া হবে। তারপর তার কাছে দুজন ফেরেশতা (সুনকির নাকীর) এসে তাকে বসিয়ে নেন। তারপর তাকে প্রশ্ন করেন, তোমার ‘রব’ কে ? সে উত্তর দেয়, আমার ‘রব’ ‘আল্লাহ’ 1 আবার তারা দু'জন জিজ্ঞেস করেন, তোমার দীন কি ? তখন সে উত্তর দেয়, আমার দীন ‘ইসলাম’ । আবার তারা দুই ফেরেশতা প্রশ্ব করেন, এ ব্যক্তি কে ? যাঁকে তোমাদের কাছে পাঠানো হয়েছিলো | সে ব্যক্তি উত্তর দিবে, ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম | তারপর তারা দুজন বলবেন, তুমি কিভাবে জানলে ইনি রাসূল । ওই ব্যক্তি বলবে, আমি “আল্লাহর কিতাব’ পড়েছি, তাই আমি তার উপর ঈমান এনেছি ও তাকে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী (আল্লাহ) আহ্বান করে বলবেন, আমার বান্দাহ সত্যবাদী | অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছাও, তাকে পরিধান করাও জান্নাতের পোশাক পরিচ্ছদ, তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও। (তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দরজা দিয়ে তার জন্য জান্নাতের হাওয়া ও খুশবু আসতে থাকবে | তারপর তার কবরকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর একজন সুন্দর চেহারার লোক ভালো কাপড় চোপড় পরে সুগন্ধি লাগিয়ে তার কাছে আসবে | তাকে বলবে, তোমার জন্য শুভ সংবাদ, যা তোমাকে খুশী করবে | এটা সেদিন, যে দিনের ওয়াদা তোমাকে দেয়া হয়েছিলো । সে ব্যক্তি বলবে, তুমি কে? তোমার চেহারার মতো লোক কল্যাণ নিয়েই আসে । তখন সেই ব্যক্তি বলবে, আমি তোমার নেক আমল । মু'মিন ব্যক্তি বলবে, হে আল্লাহ! তুমি কিয়ামত কায়েম করে ফেলো। হে আল্লাহ! তুমি কেয়ামত কায়েম করে ফেলো | আমি যেনো আমার পরিবার পরিজন ও ধন-সম্পদের কাছে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির ব্যক্তি দুনিয়ার জীবন শেষ করে যখন আখেরাতের দিকে পদার্পণ করবে, আসমান থেকে আযাবের ফেরেশতাগণ নাযিল হয়ে আসবে । তাদের চেহারা নিকষ কালো। তাদের সাথে কাটাযুক্ত কাফনের কাপড় থাকবে । তারা চোখের দৃষ্টির শেষ সীমায় এসে বসবে | তারপর মালাকুল মউত আসবেন ও তার মাথার কাছে বসবেন এবং বলবেন, হে নিকৃষ্ট আত্মা! আল্লাহর আযাবে লিপ্ত হবার জন্য তাড়াতাড়ি দেহ হতে বের হয়ে এসো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরের রূহ এ কথা শুনে তার গোটা দেহে ছড়িয়ে পড়ে । তখন মালাকুল মউত তার রূহকে শক্তি প্রয়োগ করে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসেন, যে www.pathagar.com
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।