মিশকাত শরীফ ৩য় খন্ড — মিশকাত শরীফ ৩য় খন্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ৩১০
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ মিশকাতুল মাসাবীহ 4৩৮০১‏ كان فئ 15 9৮৮ গা এ 9০০৩ LES‏ ق ذهب به الى أمّه 2১78)‏ وان الْكَافِرَ اذا | آنه ECE‏ | بسع bs ২৬৯০ পপ ৩১‏ عَلبْك الى ৮05‏ الله CES I‏ گائتن ا 14০৮0 চি‏ ياب ভি এজ ১০০৭‏ 5717( هذه EE ৮০:‏ ا به أرواح 9৫‏ 06501572152 | ১৫৪১। হযরত আবু হুরাইরা রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনের মৃত্যুর সময় উপস্থিত হয়, ফেরেশতারা সাদা রেশমী কাপড় নিয়ে আসেন এবং রূহকে বলেন, তুমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, আল্লাহও তোমার উপর সন্তুষ্ট এ অবস্থায় দেহ হতে বেরিয়ে এসো এবং আল্লাহ তাআলার করুণা, উত্তম রিযিক ও পরওয়ারদিগারের দিকে চলো, যিনি তোমার উপর রাগান্বিত নন। বস্তুতঃ মিশকের খুশবুর মতো রূহ দেহ হতে বেরিয়ে আসে । ফেরেশতাগণ (তাযীম তাকরীম) সহকারে তাকে হাতে হাতে নিয়ে চলে । এমন কি আসমানের দরজা পর্যন্ত নিয়ে আসে | ওখানে ফেরেশতাগণ পরস্পর বলাবলি করেন, কি পবিত্র খুশবু বাতাস যা জমিনের দিক হতে আসছে। তারপর তাকে মু'মিনদের রূহের কাছে (ইন্রিয়টানে) আনা হয়। ওই রূহগুলো এ ব্ূহটিকে দেখে এভাবে খুশী হয়ে যায়, যেভাবে তোমাদের কেউ (সফর হতে ফিরে এলে তোমরা) এ সময় খুশী হয়ে যাও। তারপর সব রূহগুলো এ রূহটিকে জিজ্ঞেস করে, অমুক কি করে ? অমুক কি করেঃ তারা নিজেরা আবার বলাবলি করে, এখন এ রূহকে ছেড়ে দাও (অর্থাৎ কিছু জিজ্ঞেস করো না।) এখন যে দুনিয়ার শোকতাপে আছে। তারপর একটু স্বস্তির পরে (সে নিজেই বলে) অমুক ব্যক্তি যার সম্বন্ধে তোমরা জিজ্ঞেস করেছিলে, সে মরে গেছে। সে কি তোমাদের কাছে আসেনি ? রূহগুলো বলে, তাকে তো তার (হাবিয়া জাহান্নামে) নিয়ে যাওয়া হয়েছে। (ঠিক এভাবে কোনো কাফিরের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তায় কাছে আযাবের ফেরেশতা খারাপ কাপড়ের বিছানা নিয়ে আসেন, আর তার রূহকে বলেন, হে রূহ! আল্লাহর আযাবের দিকে বেরিয়ে এসো। এ অবস্থায় যে, তুমি আল্লাহর উপর অসস্তুষ্ট ছিলে, তিনিও তোমার প্রতি অসন্তুষ্ট | তারপর রূহ তার (কাফির ব্যক্তির) দেহ থেকে মুর্দার দুর্গন্ধ নিয়ে বেরিয়ে আসবে | ফেরেশতারা একে জমিনের দরজার দিকে নিয়ে যাবে। সেখানে ফেরেশতারা বলবে, কত খারাপ এ দুর্গন্ধ! তারপর এ রূহটিকে কাফিরদের রূহের কাছে নিয়ে যাওয়া হয়।-আহমাদ, নাসাই ব্যাখ্যা £ মুমিনের রূহ আ'লায়ে ইল্লিনে পৌছলে ওখানকার রূহগুলো উৎফুল্ল হয়ে যায়। যেমন দুনিয়ায় কোনো আপন মানুষ অনেক দিন পর আপনজনদের কাছে ফিরে আসলে তারা উৎফুল্ল ও আনন্দিত হয়। ,তারা পরিচিত অনেক লোকজনদের সম্পর্কে জিজ্ঞেস করে, যাদেরকে তারা দুনিয়ায় ছেড়ে এসেছে। তারপর তারা নিজেরাই আবার বলে এখন থাকুক, সে একটু স্বস্তি নিক। ۲- وعن البراء بن عازب قال b>‏ مع النبى ESE‏ فى ০০১৯১ ৪৬৯‏ www.pathagar.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।