কিতাবুল জানাযা ৫৩ ১৫৩০। উম্মুল মু'মিনীন হযরত সালামা রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান (কোনো ছোট বড়) বিপদে পতিত হয় এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী একথাগুলো বলে, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” অর্থাৎ “আমরা আল্লাহরই জন্য এবং তারই কাছে আমাদেরকে ফিরে যেতে হবে।” “আল্লাহুম্মা আজিরনি ফী মুসীবাতী ওয়া আখলিফলী খাইরাম মিনহা” অর্থাৎ “হে আল্লাহ! আমার বিপদের জন্য আমাকে সওয়াব দাও। আর (এ বিপদে) যে জিনিস আমার হাত থেকে চলে গেছে তার উত্তম বিনিময় আমাকে দান করো”। তাহলে আল্লাহ তাআলা তাকে এ জিনিসের উত্তম বিনিময় দান করেন। হযরত উম্মে সালামা রাঃ বলেন, যখন আবু সালামা (অর্থাৎ তার স্বামী) মারা গেলেন, আমি বললাম, “আবু সালামা রাঃ হতে উত্তম কোনো মুসলমান হতে পারে ? এ আবু সালামা, যিনি সকলের আগে সপরিবারে রাসূলুল্লাহর কাছে হিজরত করেছেন। তারপর আমি উপরোক্ত বাক্যগুলো পড়েছিলাম ৷ বস্তুত আল্লাহ তাআলা আমাকে আবু সালামার স্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন (অর্থাৎ তার সাথে উন্মে সালামার বিয়ে হয়েছে) ৷-মুসলিম ف وها فال 14055 الله ل ای الم ريد ق ر 2০১50 ثم قال 0৮001 اذا بض 0৩9451০৮০৮০ ais لآنامُوا على نكم الأ HELE ০4০৪৮০৪5০১৩ BOLL পে 2৪781 Ju 25505 فى ILO ০০0 فئ عقبم فئ 0৮১০ ৮৮৭। ০5 2007৮৮6০220 فئ قرم 45175 ১3১ مسلم ১৫৩১। হযরত উম্মে সালামা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সঃ আবু সালমার (আমার প্রথম স্বামী) কাছে আসলেন যখন তাঁর চোখ স্থির হয়ে গিয়েছিলো | রাসূলুল্লাহ সঃ চোখগুলো বন্ধ করে দিলেন। তারপর তিনি বললেন, যখন রূহ কবজ করা হয় তখন তার দৃষ্টিশক্তিও চলে যায়। আবু সালামার পরিবার (একথা শুনে বুঝলেন, আবু সালামা ইন্তিকাল করেছেন)। তারা সকলে কাদতে ও চিল্লাতে লাগলো | তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের জন্য কল্যাণের দোয়া করো | কারণ তোমরা ভালো মন্দ যে দোয়াই করো ফেরেশতারা (সাথে সাথে) আমীন' আমীন বলে। তারপর তিনি এ দোয়া পাঠ করলেন, “আল্লাহুমাগফির লি আবি সালমাহ, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহাদিয়্িন, ওয়াখলুকহু ফি আকাবিহি ফিল গাবিরীন, ওয়াগফিরলানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামীন, ওয়াফসাহু লাহু ফি কাবরিহী, ওয়া নাওয়ির লাহু ফিহি” অর্থাৎ হে আল্লাহ! আবু সালামাকে মাফ করে দাও | হিদায়াত প্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দাও। তার ছেড়ে যাওয়া লোকদের জন্য তুমি সহায় হয়ে যাও। হে আল্লাহ! তুমি আমাদেরকে ও তাকে মাফ করে দাও | তার কবরকে প্রশস্ত করে দাও | তার জন্য কবরকে নূরের আলোতে আলোকিত করে দাও ।-মুসলিম www.pathagar.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।